গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০৯ এএম ২০২৬
মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। 

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি বুধবার এক্সে এক পোস্টে লিখেছেন, “সৌদি আরবের দিকে ছাড়া চারটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে।” আল অ্যারাবিয়া জানিয়েছে, এরপর দ্বিতীয় আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, সৌদি আরবের পূর্বাঞ্চলে ও মদিনায় ঘটনাগুলো ঘটেছে।


এরপর পৃথক আরেকটি পোস্টে তিনি জানান, পূর্বাঞ্চলে আরও একটি ড্রোন প্রতিহত করেছেন তারা। রয়টার্স জানিয়েছে, বুধবার ইয়েমেনের হুতিরা জানায়, সৌদি আরবের পবিত্র শহর মদিনার দিকে কোনো ড্রোন ছোড়েনি তারা আর সৌদি আরবের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানও পরিচালনা করেনি। 

 

ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী এর আগে পূর্বাঞ্চল ও মদিনায় ড্রোন ধ্বংসের যে দাবি করেছিল তা প্রত্যাখ্যান করেছেন হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুতি মিলিশিয়াদের সঙ্গে লড়াই করছে। 

গত কয়েক সপ্তাহ ধরে এই লড়াই তীব্র আকার ধারণ করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের আরেকটি রণক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এর আগে হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও রাষ্ট্রায়ত্ত বৃহৎ তেল কোম্পানি আরামকোতে হামলা চালিয়েছিল। এতে সৌদি আরবের বিমান চলাচল ও তেল রপ্তানি বিঘ্নিত হয়েছিল।


মঙ্গলবার ইয়েমেনের সাবওয়া প্রদেশে সরকারি নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ শিবিরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭৩ জন নিহত হন। এরপর হুতিরা বুধবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কেন্দ্রস্থল এডেনের বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর হয়েছে। 

 

বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে নিমজ্জিত দেশ ইয়েমেনে ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে। 

 

ওই সময় হুতিরা রাজধানী সানা দখল করে নিয়ে তৎকালীন সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর এক বছর পর সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী ইয়েমেনে হস্তক্ষেপ করলে যুদ্ধ সীমান্ত পেরিয়ে সৌদি আরব পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ডিসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩
২১ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩

দক্ষিণ সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধপূর্ণ আবেই অঞ্চলের একটি বাজারে সুদানের সামরিক বাহিনীর ড্র...

বিক্ষোভ-দাঙ্গা দমনে ইতালিতে কঠোর আইন জারি
২১ অক্টোবর ২০২৬

বিক্ষোভ-দাঙ্গা দমনে ইতালিতে কঠোর আইন জারি

ইতালিতে বিক্ষোভে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাস্তি বাড়িয়ে নতুন নিরাপত্তা আইন অনুমোদন করেছে সরক...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান
২১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে ইরান

নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে পাকিস্তানের সেনাপ্রধান...

ফ্রান্সে বিক্ষোভে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে
২১ অক্টোবর ২০২৬

ফ্রান্সে বিক্ষোভে লুট হওয়া পণ্য বিক্রি হচ্ছে অনলাইনে

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে গত শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় প্রায় ৫ লাখ মানুষ বিক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই