গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

স্বাস্থ্য প্রতিদিন===

অতিরিক্ত মরিচ খেলে বাড়ে খাদ্যনালি ক্যানসারের ঝুঁকি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:২১ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০৯ এএম ২০২৬
অতিরিক্ত মরিচ খেলে বাড়ে খাদ্যনালি ক্যানসারের ঝুঁকি
ছবি

ছবি সংগৃহীত

অনেকেই ঝাল খেতে পছন্দ করেন; এমনকি অতিরিক্ত ঝাল খান অনেকে। মরিচ বিভিন্নভাবে খাবারের সঙ্গে খাচ্ছি আমরা। কাঁচা ও শুকনো মরিচ, শুকনো মরিচের গুঁড়া নানাভাবে খাবারে ব্যবহার করছি। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মরিচ খেলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা পরিমিত পরিমাণে মরিচ খাওয়ার পরামর্শ দেন; বিশেষ করে যাদের আগে থেকেই ক্যানসারের ঝুঁকি রয়েছে, তাদের সতর্ক থাকা উচিত। ২০২২ সালের এক গবেষণায় অতিরিক্ত মরিচ খাওয়ার সঙ্গে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়ার সম্পর্ক পাওয়া গেছে। গবেষকরা ১৪টি পর্যবেক্ষণমূলক গবেষণায় ১১ হাজার ৩১০ জনের তথ্য বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, কম মরিচ খাওয়া ব্যক্তিদের তুলনায় বেশি মরিচ খাওয়া ব্যক্তিদের খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি প্রায় তিনগুণ বেশি।

মরিচে থাকা ক্যাপসাইসিন মুখের তাপ ও ব্যথা অনুভব করার গ্রাহককে সক্রিয় করে ঝাল অনুভূতি তৈরি করে। অতিরিক্ত ঝাল খাবার বারবার খেলে খাদ্যনালিতে দীর্ঘস্থায়ী জ্বালাপোড়া ও প্রদাহ হতে পারে। গবেষকদের ধারণা, এ প্রদাহ কোষে পরিবর্তন ঘটিয়ে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে। তবে মরিচ খাওয়ার সঙ্গে খাদ্যনালির ক্যানসারের সম্পর্ক পাওয়া গেলেও পাকস্থলী বা বৃহদান্ত্রের ক্যানসারের ক্ষেত্রে এমন সম্পর্ক দেখা যায়নি। বিষয়টি নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

অতিরিক্ত মরিচ খেলে ক্যানসারের ঝুঁকি বাড়ে কি না, তা নিশ্চিত করে বলার মতো প্রমাণ এখনো নেই। কারণ, গবেষণাটি পর্যবেক্ষণমূলক হওয়ায় ধূমপান, মদ্যপান, জীবনযাপন ও বংশগত বৈশিষ্ট্যের মতো অন্যান্য ঝুঁকি বিবেচনা করা সম্ভব হয়নি। এ ছাড়া অতিরিক্ত মরিচ খাওয়ার কোনো নির্দিষ্ট পরিমাণও গবেষণায় উল্লেখ করা হয়নি। গবেষণার ফলও অঞ্চলভেদে ভিন্ন। এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকায় বেশি মরিচ খাওয়ার সঙ্গে ক্যানসারের সম্পর্ক পাওয়া গেলেও ইউরোপ ও দক্ষিণ আমেরিকায় এমন সম্পর্ক পাওয়া যায়নি বা ঝুঁকি কম থাকার ইঙ্গিত মিলেছে।

গবেষকদের ধারণা, অতিরিক্ত মরিচ খেলে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তবে কতটা মরিচ খেলে ঝুঁকি বাড়ে, তা এখনো নির্ধারণ করা যায়নি। খাবার গিলতে অসুবিধা, অতিরিক্ত অম্লতা বা বুকে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ব্যারেটস ইসোফেগাস, দীর্ঘমেয়াদি জিইআরডি বা অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকলে বেশি মরিচ খাওয়ার বিষয়ে সতর্ক থাকা জরুরি। এসবই খাদ্যনালির ক্যানসারের ঝুঁকির কারণ।

সূত্র: ভেরিওয়েল হেলথ

কেএমএএ/আপ্র/২১.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

জ্বর হওয়ার আগেই ফ্লু টিকা নেওয়ার সময়
২০ অক্টোবর ২০২৬

জ্বর হওয়ার আগেই ফ্লু টিকা নেওয়ার সময়

স্বাস্থ্য প্রতিদিন===

প্রতিদিন একই কাঁধে ব্যাগ? অজান্তেই বাড়ছে শরীরের সমস্যা
২০ অক্টোবর ২০২৬

প্রতিদিন একই কাঁধে ব্যাগ? অজান্তেই বাড়ছে শরীরের সমস্যা

বাড়ি থেকে বেরোনোর সময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে নেওয়া প্রতিদিনের অভ্যাস। অফিসের ল্যাপটপের ব্যাগ হোক কিংবা ব...

যে কারণে আমড়া খাবেন
২০ অক্টোবর ২০২৬

যে কারণে আমড়া খাবেন

টক-মিষ্টি স্বাদের আমড়া অনেকেরই প্রিয় ফল। লবণ-মরিচ দিয়ে কাঁচা আমড়া খাওয়া হোক কিংবা আচার, সালাদ বা জুস...

গর্ভাবস্থায় ব্যায়াম? জেনে নিন কখন বন্ধ করা উচিত
২০ অক্টোবর ২০২৬

গর্ভাবস্থায় ব্যায়াম? জেনে নিন কখন বন্ধ করা উচিত

ব্যায়াম গর্ভাবস্থার একটি কার্যকরী অংশ হতে পারে, যদি গর্ভাবস্থা জটিলতামুক্ত থাকে এবং সেটি হবু মায়ের জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই