গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১১ এএম ২০২৬
বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয় ৯৮৭ কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

বিদেশে কেনাকাটা, ভ্রমণ ও বিভিন্ন সেবার মূল্য পরিশোধে বাংলাদেশিদের কার্ডের ব্যবহার বাড়ছে। গত আগস্টে বাংলাদেশে ইস্যু করা ব্যাংক কার্ড ব্যবহার করে বিদেশে ৯৮৭ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। এর মধ্যে ক্রেডিট কার্ডে ৫০৫ কোটি, ডেবিট কার্ডে ৪২২ কোটি এবং প্রিপেইড কার্ডে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেনের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। 

বিদেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট বিদেশি ক্রেডিট কার্ড ব্যয়ের ১৭.১৬ শতাংশ হয়েছে। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য, ভারত ও সিঙ্গাপুর। এসব দেশে ব্যয়ের হার যথাক্রমে ১০.৮৬, ৯.৭৫, ৯.১২ ও ৭.৯৮ শতাংশ। 

বিদেশে বাংলাদেশিদের কার্ডে ব্যয়ের পাশাপাশি দেশে সামগ্রিক কার্ডভিত্তিক লেনদেনও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে কার্ডের মাধ্যমে লেনদেনের অর্থমূল্য বেড়েছে প্রায় ১০৩ শতাংশ। ২০২১ সালের সেপ্টেম্বরে এ লেনদেনের পরিমাণ ছিল ২৪ হাজার ৫৬১ কোটি টাকা। 

চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৭৭০ কোটি টাকায়। একই সময়ে দেশে ব্যাংক কার্ডের সংখ্যাও প্রায় ৯৬ শতাংশ বেড়েছে। ২০২১ সালের সেপ্টেম্বরে কার্ডের সংখ্যা ছিল দুই কোটি ৭০ লাখের কিছু বেশি। চলতি বছরের আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ কোটি ২৯ লাখ ৫৪ হাজার ২৪১টিতে।


এর মধ্যে ডেবিট কার্ড চার কোটি আট লাখ ৮৭ হাজার ৮০৪টি, ক্রেডিট কার্ড ২৮ লাখ পাঁচ হাজার ৪৪৯টি এবং প্রিপেইড কার্ড ৯২ লাখ ৭০ হাজার ৯৮৮টি। সামগ্রিক কার্ড লেনদেন বাড়লেও গত আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে ব্যয় কিছুটা কমেছে। 

ওই মাসে এ ধরনের লেনদেন হয়েছে চার হাজার ৮৯ কোটি ৩০ লাখ টাকা। আগের মাস জুলাইয়ে তা ছিল চার হাজার ৩২৫ কোটি টাকা। এক মাসে কমেছে ৫.৪৪ শতাংশ। আগস্টে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে, এক হাজার ৯৬৯ কোটি টাকা। 

 

এ ছাড়া খুচরা বিক্রয়কেন্দ্রে ৫১৮ কোটি, ইউটিলিটি বিল পরিশোধে ৪৪২ কোটি এবং ওষুধ কেনায় ২৮৪ কোটি টাকা ব্যয় করেছেন গ্রাহকরা। 

অন্যদিকে বিদেশি কার্ড ব্যবহার করে বাংলাদেশে গত আগস্টে ২৪৯ কোটি টাকা ব্যয় করেছেন বিদেশিরা। আগের মাসের তুলনায় এ ব্যয় বেড়েছে ৬.২৭ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৪.৬৬ শতাংশ।

ডিসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সব খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, ১ নভেম্বর থেকে কার্যকর
২১ অক্টোবর ২০২৬

সব খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, ১ নভেম্বর থেকে কার্যকর

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের নির্...

পিঠা-পুরির দোকানসহ সব খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে
২১ অক্টোবর ২০২৬

পিঠা-পুরির দোকানসহ সব খাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে নির্ধারিত...

টেকসই পোশাকশিল্প গড়তে বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম চালু
১৯ অক্টোবর ২০২৬

টেকসই পোশাকশিল্প গড়তে বিজিএমইএর ইএসজি প্ল্যাটফর্ম চালু

বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, পরিবেশগত ও সামাজিক মানদণ্ড পূরণ এবং সুশাসন নিশ্চিত করতে ত...

বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের
১৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশের পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের

বাংলাদেশের পর্যটন খাতে প্রাথমিকভাবে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে জাপানের বিনিয়োগকারীদের একটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই