গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

পূজার ছুটি শেষে সাজেকে ফের অনির্দিষ্টকাল অবরোধের ঘোষণা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:১০ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৯ এএম ২০২৬
পূজার ছুটি শেষে সাজেকে ফের অনির্দিষ্টকাল অবরোধের ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

পূজার ছুটি শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এবং সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহবায়ক বাবুধন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠন দুটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সব পর্যটক যেন সাজেক ছেড়ে চলে যায়। পরবর্তী কর্মসূচি ঘোষণা না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়। অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।

আগে ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ পালন করা হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটন কার্যক্রম বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

ওই বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার কথা জানানো হয়। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। এরপর দু’দিন কর্মসূচি বন্ধ রাখার সাজেকে ফের ১৫ অক্টোবর সড়ক অবরোধ কর্মসূচি পালন করে সংগঠন দু’টি। পরে সাজেকের মাচালং বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির অনুরোধে এবং সারাদেশের সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে সাজেক কার্বারী এসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকা সাজেক পর্যটন সড়ক অবরোধ কর্মসূচি ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল। সর্বশেষ পূজার ছুটি শেষে কাল বৃহস্পতিবার থেকে ফের অবরোধের ঘোষণা দেয় সংগঠন দুটি।

কেএমএএ/আপ্র/২১.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু
২১ অক্টোবর ২০২৬

হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার...

দুর্বৃত্তের গুলিতে মাগুরা পৌর যুবদল নেতা নিহত
২১ অক্টোবর ২০২৬

দুর্বৃত্তের গুলিতে মাগুরা পৌর যুবদল নেতা নিহত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা মো. সাকের হোসেন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ &...

অজ্ঞান করে অটো ছিনতাই, হাসপাতালে ভর্তি চালক নিরব
২১ অক্টোবর ২০২৬

অজ্ঞান করে অটো ছিনতাই, হাসপাতালে ভর্তি চালক নিরব

কিশোরগঞ্জ সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক চুরির ঘটনা ঘটেছে। চা খাইয়ে অজ্ঞান করার মাধ্যমে এক...

ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে অপহরণে ছাত্রদল নেতা গ্রেফতার
২১ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে অপহরণে ছাত্রদল নেতা গ্রেফতার

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মেজবাহ উদ্দিন হেলাল ওরফে ভিপি হেলালকে অপহরণের অভিযোগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই