গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১০ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৪৮ এএম ২০২৬
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলায় নিহত ১
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, হামলায় আহত ব্যক্তিদের কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা গুরুতর। তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে।

এর আগে একই দিন সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলার চেষ্টা করা হয়। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানায়, স্থাপনাটিকে লক্ষ্য করে আসা একটি চালকবিহীন আকাশযান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়। এ ঘটনায় দুজন নিহত হন।

ইয়েমেনের হুতি বাহিনী ও সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত বাড়তে থাকায় সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে একের পর এক হামলার ঘটনা ঘটছে।

গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এর আগে ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হওয়ার খবর জানানো হয়েছিল।

এদিকে, হুতি বাহিনীর ধারাবাহিক হামলার আশঙ্কায় বুধবার (২১ বুধবার) সৌদি আরবে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বার্তা সংস্থা রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনে থাকা কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বুধবার (২১ বুধবার) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও সৌদি আরবে হুতি বাহিনীর সম্ভাব্য নতুন হামলার বিষয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

সূত্র: আল জাজিরা

এসি/আপ্র/২২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত
২২ অক্টোবর ২০২৬

সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর শাইবাহ তেলক্ষেত্রে ড্রোন হামলার চে...

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের
২১ অক্টোবর ২০২৬

মদিনা, পূর্বাঞ্চলে ৫ ড্রোন প্রতিহতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের মদিনা অঞ্চল ও পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া পাঁচটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করার কথা জানিয়েছে স...

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩
২১ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ আবেই অঞ্চলের বাজারে ‘সুদানি ড্রোন’ হামলায় নিহত ১৫৩

দক্ষিণ সুদানের কর্মকর্তারা জানিয়েছেন, বিরোধপূর্ণ আবেই অঞ্চলের একটি বাজারে সুদানের সামরিক বাহিনীর ড্র...

বিক্ষোভ-দাঙ্গা দমনে ইতালিতে কঠোর আইন জারি
২১ অক্টোবর ২০২৬

বিক্ষোভ-দাঙ্গা দমনে ইতালিতে কঠোর আইন জারি

ইতালিতে বিক্ষোভে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাস্তি বাড়িয়ে নতুন নিরাপত্তা আইন অনুমোদন করেছে সরক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 9 ঘন্টা আগে