গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

শ্রীপুরে ৩০০ বছরের দশমী উৎসব, ‘ধর্ম নিয়ে কোনো বিভাজন নেই’

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২৭ এএম ২০২৬
শ্রীপুরে ৩০০ বছরের দশমী উৎসব, ‘ধর্ম নিয়ে কোনো বিভাজন নেই’
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

গাজীপুরের শ্রীপুরে প্রায় ৩০০ বছরের ঐতিহ্যবাহী বিজয়া দশমীর প্রতিমা উৎসবে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেছেন, ‘ধর্ম নিয়ে কোনো বিভাজন নেই। বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের দেশ। সবাই মিলে দেশটাকে এগিয়ে নিতে চাই, সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিতে হবে।’

বুধবার (২১ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ঐতিহাসিক কাচারি মাঠে আয়োজিত বিজয়া দশমীর প্রতিমা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান সংসদ সদস্য।

অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সহযোগিতার দায়িত্ব সবার। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন উল্লেখ করে তিনি বলেন, এটি তাঁদের প্রতি আন্তরিকতার প্রকাশ।

সংসদ সদস্য বলেন, প্রায় ৩০০ বছর ধরে একই মাঠে প্রতিমা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এটি হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্য, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ ধারণ করে আসছেন। দেশের মানুষের মধ্যে দেশপ্রেম ও ঐক্যের বন্ধন যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু আরো বলেন, বিএনপি বিশ্বাস করে, সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এবারের শারদীয় দুর্গোৎসবে দেশের কোথাও বড় ধরনের কোনো সমস্যা ছাড়াই শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বাবু অরুণ চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মন্দির থেকে আসা অর্ধশতাধিক প্রতিমা একত্রিত করা হয়। প্রদর্শনীর পর প্রতিমাগুলোর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। পরে পর্যায়ক্রমে প্রতিমাগুলো পাশের পারুলী নদীতে বিসর্জন দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে অরুণ চন্দ্র দাস বলেন, তাঁদের পূর্বপুরুষেরা এ মাঠে বিজয়া দশমীর উৎসব পালন করে আসছেন। প্রায় ৩০০ বছর ধরে চলে আসা এ আয়োজনের ধারাবাহিকতায় প্রতিবছর বিভিন্ন মন্দিরের প্রতিমা এখানে একত্রিত করা হয়। পরে প্রতিমাগুলোর শ্রেষ্ঠত্ব নির্ধারণ করে নদীতে বিসর্জন দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা শাহীন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক অর্জুন কুমার মণ্ডলসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজারি ও ভক্তরা।

রাজাবাড়ির ঐতিহাসিক কাচারি মাঠে তিন শতাব্দী ধরে চলে আসা এ আয়োজন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিমা প্রদর্শন ও বিসর্জনের মধ্য দিয়ে উৎসবটি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের বার্তাও তুলে ধরে।
সানা/আপ্র/২২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সিঁদুর খেলা আর জয়ধ্বনিতে মেহেরপুরে দুর্গোৎসবের বিদায়
২২ অক্টোবর ২০২৬

সিঁদুর খেলা আর জয়ধ্বনিতে মেহেরপুরে দুর্গোৎসবের বিদায়

এস এ খান শিল্টু: সিঁদুর খেলা, ঢাক-ঢোলের বাদ্য আর ভক্তদের জয়ধ্বনির মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনে শেষ হয়ে...

সাভারে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
২২ অক্টোবর ২০২৬

সাভারে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

ঢাকার সাভারে নাকের পলিপাসের অস্ত্রোপচার করতে গিয়ে আবরাহাম নামে নয় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছ...

পূজার ছুটি শেষে সাজেকে ফের অনির্দিষ্টকাল অবরোধের ঘোষণা
২১ অক্টোবর ২০২৬

পূজার ছুটি শেষে সাজেকে ফের অনির্দিষ্টকাল অবরোধের ঘোষণা

পূজার ছুটি শেষে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা দি...

হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু
২১ অক্টোবর ২০২৬

হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু

কক্সবাজারের হিমছড়িতে সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় একজনকে জীবিত উদ্ধার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 53 মিনিট আগে