গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

মেনু

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে দুটি আইফোন ছিনতাইকারী গ্রেপ্তার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৪ এএম ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে দুটি আইফোন ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে এক যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সলিমুল্লাহ রোডের একটি বাসার সামনে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করা হয়।  মোহাম্মদপুর থানার ওসি মো. আব্দুল হালিম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার যুবক মানিক মিয়া (২৩)।

মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, যুবক গ্রেপ্তার
হাসপাতালে ‘শিশু চোর’ সন্দেহে পিটিয়ে হত্যা, মূল অভিযুক্ত গ্রেপ্তার
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ছিনতাইয়ের ৩টি মামলা রয়েছে। ছিনতাই হওয়া মুঠোফোন দুটি উদ্ধারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকেল পৌনে ৪টা থেকে ৪টার মধ্যে ২০ থেকে ২৫ বছর বয়সী চার যুবক একটি অটোরিকশায় করে ঘটনাস্থলে আসেন। তাদের সঙ্গে চাপাতি ছিল। পরে তারা এক পথচারী যুবকের হাত থেকে দুটি আইফোন ছিনিয়ে নেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করেন। এরপর অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা।

পুলিশের তথ্য অনুযায়ী ভুক্তভোগী যুবকের নাম মাসফিকুর রহমান। তিনি অস্ট্রিয়ায় অধ্যয়নরত। তার স্ত্রী আয়েশা নিগার মিথিলা ফার্মেসি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তারা মোহাম্মদপুরের নূরজাহান রোডের ডি-ব্লকের একটি বাসায় থাকেন। ঘটনার পর মোহাম্মদপুর থানা-পুলিশের একাধিক দল ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মুঠোফোন উদ্ধারে অভিযান শুরু করে। এ সময় মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া মুঠোফোন দুটির অবস্থান কাফরুল থানা এলাকায় শনাক্ত করা হয়েছে। 

কেএমএএ/আপ্র/২২.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

খুলনার বউবাজারে মায়ের সামনেই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গৃহবধূ খুশি নিহত
২২ অক্টোবর ২০২৬

খুলনার বউবাজারে মায়ের সামনেই দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গৃহবধূ খুশি নিহত

‘আপু কেমন আছেন’ বলেই মায়ের সামনে গৃহবধূ খুশির (২৪) মাথায় পর পর দুটি গুলি করে মোটরসাইকেলে চড়ে দ্রুত প...

ডিবির অভিযানে উদ্ধার ১১৭ মোবাইল, আইএমইআই মিলিয়ে দেখার আহ্বান
২২ অক্টোবর ২০২৬

ডিবির অভিযানে উদ্ধার ১১৭ মোবাইল, আইএমইআই মিলিয়ে দেখার আহ্বান

রাজধানীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১১৭টি মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়ে...

পূর্বাচলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০০ প্লট আত্মসাতের অভিযোগ গাজীর বিরুদ্ধে
১৮ অক্টোবর ২০২৬

পূর্বাচলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫০০ প্লট আত্মসাতের অভিযোগ গাজীর বিরুদ্ধে

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে রূপগঞ্জের...

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে গ্রেফতার সাতজনের পাঁচজন সরকারি কর্মচারী
১৭ অক্টোবর ২০২৬

যুব উন্নয়নের প্রশ্নফাঁসে গ্রেফতার সাতজনের পাঁচজন সরকারি কর্মচারী

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার সা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে