গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মেনু

কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০ পিএম, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:২০ এএম ২০২৬
কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ
ছবি

কবি শামসুর রাহমান

নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ। ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর ডাকনাম ছিল বাচ্চু। বাবা মোখলেসুর রাহমান চৌধুরী ও মা আমেনা বেগম। লেখক হওয়ার প্রত্যাশায় নিজের নাম থেকে পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দিয়েছিলেন তিনি।

ঢাকা শহরেই বেড়ে ওঠেন কবি শামসুর রাহমান। নাগরিক জীবনের কষ্ট, দুঃখ-সুখ তাঁর কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য ও সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির আন্দোলন-সংগ্রামের গৌরবময় অধ্যায়ও তাঁর কবিতায় প্রতিফলিত হয়েছে।

১৯৬০ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ।

সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ কবি শামসুর রাহমান স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার পেয়েছেন। ২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন বাংলা সাহিত্যের এই বিশিষ্ট কবি।
সানা/আপ্র/২৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নির্জনতম কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ
২২ অক্টোবর ২০২৬

নির্জনতম কবি জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ

রূপসী বাংলার কবি, আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান শিল্পী জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ। ১...

শরৎনগর স্টেশনে এক নারী
১৬ অক্টোবর ২০২৬

শরৎনগর স্টেশনে এক নারী

ছোটগল্প===

বিরহ কান্না
১৬ অক্টোবর ২০২৬

বিরহ কান্না

কবিতা===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে