গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

কবিতা===

বিরহ কান্না

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৮ পিএম, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩১ এএম ২০২৬
বিরহ কান্না
ছবি

ছবি সংগৃহীত

শাহনেওয়াজ কবির ইমন

কার দু’নয়ন ভাসছে জলে,
স্মৃতির দুয়ার আলগা করে?
সুর হারানোর বেদনা নিয়ে;
এ শহর ভাসায় কান্না দিয়ে !

কান্নার জলে ভাসছে শহর;
ভাসছে চিঠি, কাঁদছে প্রহর।
ভাসছে বুঝি গোপন নাগর,
ঠিকানা বিহীন নীলচে খামে।

কার বিরহতে আকাশ ফুঁড়ে,
বিজলী পড়ে হৃদয় নীড়ে?
ওই আর্তনাদে ভাবনা পিষে;
যায় ভুলে যায় কার কথা সে?

তুফান হাওয়ায় কান্না হয়ে,
ভাসলো কার শাড়ির আঁচল?
কার কারনে টিপ কপালের;
কান্নার তোড়েই মিটলো শেষে?

স্মৃতির নগরে একলা পথে
খুঁজছে তাকেই, বিবশ হয়ে।
নিখোঁজ খবর, নিখোঁজ হলে-
শহর জুড়েই আঁধার নামে।

পথের বাঁকে আঁধার রাত্রিতে,
ফিসফিসিয়ে বলা রুদ্ধ স্বরে;
অচেনা পথিক, অচেনা ভিড়ে-
আপন মানুষ খুঁজতে থাকে।

সবাইকেই যে কাঁদতে হবে,
এমন কিছু জরুরী নয় যে।
সবটা ভুল একক থাকুক;
এই কথাটা শুধু জরুরি যে।

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

শরৎনগর স্টেশনে এক নারী
১৬ অক্টোবর ২০২৬

শরৎনগর স্টেশনে এক নারী

ছোটগল্প===

মোঃ রহমত আলীর দুটি কবিতা
১৬ অক্টোবর ২০২৬

মোঃ রহমত আলীর দুটি কবিতা

মরা নদীর চেয়েও অনর্থক     পর্যাপ্ত জল নেই,কোনো ঢেউ নেই,নামমাত্র স্রোতও নেই।ঠিক ক...

মায়ার নিজস্ব ঋতু
১৬ অক্টোবর ২০২৬

মায়ার নিজস্ব ঋতু

লামিয়া হাসানকিছু বিকেল আসেকোনো কারণ ছাড়াই সুন্দর-জানালার কার্নিশে রোদ জমে থাকে,দূরের আকাশে মেঘেরা ভে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে