গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

মেনু

আর্জেন্টিনার জয়ে তারকাদের উল্লাস: পরীমণির ‘বিয়ের ঘোষণা’, চঞ্চলের ট্রল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২০ পিএম, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ২২:০৩ এএম ২০২৬
আর্জেন্টিনার জয়ে তারকাদের উল্লাস: পরীমণির ‘বিয়ের ঘোষণা’, চঞ্চলের ট্রল
ছবি

ছবি সংগৃহীত

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে লিওনেল মেসির আর্জেন্টিনা; বিশ্বজুড়ে ভক্তদের পাশাপাশি আনন্দে আত্মহারা বাংলাদেশের বিনোদন অঙ্গনের তারকারাও।

বুধবার মধ্যরাতে ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সোশাল মিডিয়ার বইছে আনন্দের বন্যা।

তারকারা পোস্ট দিয়ে, ভিডিও কিংবা রিলস শেয়ার করে আনন্দের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন।

সবচেয়ে বেশি নজর কেড়েছে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির পোস্ট। ম্যাচ শুরুর আগেই পরীমণি ঘোষণা দিয়েছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আরেকটা বিয়ে করে ফেলব ফাইনাল।”


ম্যাচে ইংল্যান্ডের তারকা হ্যারি কেইন আর্জেন্টিনার সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেননি। ম্যাচ শেষে রসিকতা করে পরীমণি আরেকটি পোস্টে লিখেছেন, “হ্যারি কেইন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!”


চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের মধ্যে ‘চাবুক’ আর ‘মেসি’ নিয়ে ভার্চুয়াল খুনসুটির রেশ কাটতে না কাটতেই আর্জেন্টিনার সেমিফাইনাল জয়ে ফুটবল রসিকতায় যুক্ত হলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।


এক সিনেমার আবেগঘন একটি দৃশ্য এডিট করে বানানো একটি মিম শেয়ার করেছেন তিনি; যেখানে দেখা যায়, অচেতন নায়ক শয্যাশায়ী, তার মুখে বসিয়ে দেওয়া হয়েছে ইংলিশ ফুটবলার হ্যারি কেনের ছবি।

পাশে উদ্বিগ্ন নায়িকা মৌসুমি। ক্যাপশনে লেখা— “ওগো তুমি ওঠো, একটা গোল-টোল দাও! কমিটি-টমিটি নিয়ে ঐসব আপঝাপ কথা বলে পাড়ার মানুষকে আর কত বুঝ দেবো বলো?”

চঞ্চল চৌধুরী এই মিমের ওপরে রসিকতা করে লিখেছেন, “বিজয় উদযাপন পরে করো... যারা পরাজিত, তাদেরকে আগে সান্ত্বনা দাও...”

 

খেলা নিয়ে মাঠের উত্তেজনার রেশ ধরে দীর্ঘ পোস্ট দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী নাদিয়া আহমেদ।

প্রতিপক্ষের দিকে ইঙ্গিত করে তিনি লিখেছেন, “কোনো তাবিজ, কুফা লাগানোর চেষ্টায় কাজ হবে না।

ফার্স্ট হাফে বদ নজরে আর্জেন্টিনা একটু কাবু হয়ে মারামারিতে অংশ নিলেও সেকেন্ড হাফে সব বদ নজর চাপিয়ে খেলায় ব্যাক করে ভালো খেলে।

“দুইটা দুর্দান্ত গোল ৬ মিনিট ৩৭ সেকেন্ডের মধ্যে। উই আর ইন দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ফাইনাল। ভামোস আর্জেন্টিনা!”

 

একই রকম স্বস্তির সুর শোনা গেল সংগীতশিল্পী বালামের কণ্ঠেও। 
এমন জয়ে উচ্ছ্বসিত বালাম ফেইসবুকে লিখেছেন, “অনেক দিন পর আজ এতটা আনন্দ অনুভব করছি।"


আর্জেন্টিনা ফাইনালে ওঠায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সমর্থকদের কটাক্ষ করতে ছাড়েননি নির্মাতা অনন্য মামুন।

রসিকতা করে তিনি লিখেছেন, “সতর্কীকরণ বিজ্ঞপ্তি—ব্রাজিল ফ্যানদের কান্নায় ডুবে যেতে পারে ঢাকা শহরের সব রাস্তাঘাট।”

 

অভিনেত্রী শাহনাজ খুশী আলবিসেলেস্তেদের জয়কে দেখেছেন সব বাধা পেরিয়ে আসার প্রতীক হিসেবে।

তিনি লিখেছেন, “শত্রুর অভিশাপ-অপপ্রচার তুচ্ছ করে প্রিয় আর্জেন্টিনা ফাইনালে!”

 

এদিকে আর্জেন্টিনার এই দুর্দান্ত জয়ের দিনে বন্ধুবান্ধব ও সতীর্থদের আপ্যায়নের ব্যবস্থা করছেন অভিনেতা রওনক হাসান।

ফেইসবুকে একটি রিল শেয়ার করে তিনি লিখেছেন, “আর্জেন্টিনার জয়ে খিচুড়ি ভোজ!!!”

 

অভিনেতা ইরফান সাজ্জাদ ব্রাজিল সমর্থকদের উদ্দেশে লিখেছেন, “তোমরা সবাই আবার ব্যাগ গুছাও, স্পেন যাওয়া লাগবে! আমরা আর্জেন্টিনাতেই আছি!!”


অভিনেত্রী কেয়া পায়েলের আবেগী পোস্ট: “আর্জেন্টিনা তুমি একটা বিউটি।”


অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী ফারজানা চুমকীও। ম্যাচের শেষভাগের প্রশংসা করে তিনি লিখেছেন, “অভিনন্দন আর্জেন্টিনা। শেষের দিকে খেলাটা অসাধারণ ছিল।”

 

ম্যাচ চলাকালে টানটান উত্তেজনা ছুঁয়ে গিয়েছিল নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীকেও। 
প্রতিপক্ষের গোলরক্ষকের ওপর মেজাজ দেখিয়ে তিনি লিখেছেন, “ইংল্যান্ডের গোলকিপারটারে যদি নিকেতনের ২ নম্বর রোডে পাইতাম!”

 

অন্যদিকে পুরো ম্যাচ ও দলের খেলার ধরন নিয়ে বিশ্লেষণধর্মী পোস্ট দিয়েছেন নির্মাতা জাহিদ প্রীতম।

তিনি লিখেছেন, “কোনো সন্দেহ ছাড়াই, বিতর্কিত কর্মকাণ্ড ছাড়াই—যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা জিতেছে... আর এমন খেললে বিশ্বকাপ সুনিশ্চিত! সব কিছুই কাকতালীয় লাগছে!

“অভূতপূর্ব কামব্যাক! স্রষ্টার মেসিকে নিয়ে প্ল্যান অন্য কিছু! শুভকামনা আর্জেন্টিনা সমর্থকদের জন্য।”

ডিসি/ আপ্র/১৬/০৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

বন্যার্তদের সহায়তা দিতে শিল্পকলায় গাইবেন রুনা লায়লা
১৬ জুলাই ২০২৬

বন্যার্তদের সহায়তা দিতে শিল্পকলায় গাইবেন রুনা লায়লা

কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লার 'একক সংগীতানুষ্ঠান ও সম্মাননা প্রদান' অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে...

রাজ্যসভা ছাড়তেই কোয়েলকে ঘিরে শুরু নতুন গুঞ্জন
১৬ জুলাই ২০২৬

রাজ্যসভা ছাড়তেই কোয়েলকে ঘিরে শুরু নতুন গুঞ্জন

টালিউড অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে রাজনৈ...

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি
১৬ জুলাই ২০২৬

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি

একসময় জনপ্রিয় শিশুশিল্পী হিসেবে দর্শকদের মন জয় করা অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ব্যক্তিগত জীবন নি...

পারিশ্রমিক হাতে পেয়েই গরিবদের খুঁজতেন জুবিন গার্গ
১৪ জুলাই ২০২৬

পারিশ্রমিক হাতে পেয়েই গরিবদের খুঁজতেন জুবিন গার্গ

প্রয়াত ভারতীয় সংগীতশিল্পী জুবিন গার্গ শুধু জনপ্রিয় কণ্ঠশিল্পীই ছিলেন না, ব্যক্তিজীবনে ছিলেন অসাধারণ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই