গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মেনু

ত্যাগের মহিমায় ঢাকায় কোরবানির আমেজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ০৮:২২ এএম ২০২৬
ত্যাগের মহিমায় ঢাকায় কোরবানির আমেজ
ছবি

রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় সকাল থেকেই কোরবানি উৎসবের আমেজ বিরাজ করছে -ছবি সংগৃহীত

ঈদুল আজহার ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা বুকে ধারণ করে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লায় সকাল থেকেই কোরবানি উৎসবের আমেজ বিরাজ করছে। ঢাকা মহানগরের আদাবর, মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় ঈদের নামাজের পর থেকেই শুরু হয় কোরবানির কার্যক্রম।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল গড়াতেই ঢাকার অলিগলিতে ভরে ওঠে পশুর ডাক, তাকবিরের ধ্বনি এবং মানুষের ব্যস্ত পদচারণা। কোথাও গরুর গলায় ফুলের মালা পরিয়ে আদর করা হচ্ছে, কোথাও শেষবারের মতো পশুর প্রতি স্নেহময় আচরণ দেখা যায়। শিশুদের উচ্ছ্বাস, আবার কোথাও পশুর প্রতি আবেগঘন বিদায়ের দৃশ্যও চোখে পড়ে।

সরেজমিনে দেখা যায়, পরিবারের সদস্যরা নতুন পোশাকে কোরবানির আনুষ্ঠানিকতায় অংশ নিচ্ছেন। কেউ মাংস কাটছেন, কেউ আত্মীয়-স্বজন ও দরিদ্র মানুষের জন্য মাংস ভাগ করে প্যাকেট করছেন। বিকেল গড়ালেও বিভিন্ন এলাকায় কোরবানি কার্যক্রম চলমান ছিল।

আদাবরের শেখেরটেক এলাকায় কোরবানির আগে গরুকে পানি খাওয়াতে দেখা যায় স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের ভেতরের অহংকার, লোভ ও হিংসা ত্যাগের শিক্ষা।

একই এলাকায় গৃহিণী আইরিন আক্তার বলেন, কোরবানির আনন্দ শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরিব ও অসহায় মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের প্রকৃত সৌন্দর্য রয়েছে।

শ্যামলী ও কল্যাণপুর এলাকায় স্বেচ্ছাসেবকদের পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে দেখা যায়। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশনের কর্মীরাও সক্রিয় ভূমিকা পালন করছে। কোথাও যেন অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়ে স্থানীয়দেরও সচেতনতা লক্ষ করা যায়।

ঢাকা মহানগর উত্তর এলাকায় কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় মাংস পরিবহন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও দেখা গেছে।

আদাবরের একটি মাদ্রাসার শিক্ষক ইদ্রিস আলী বলেন, কোরবানির মূল শিক্ষা তাকওয়া। আল্লাহর কাছে পশুর রক্ত বা মাংস পৌঁছে না, পৌঁছে মানুষের নিয়ত ও আন্তরিকতা। তাই কোরবানির পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখাও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

মোহাম্মদপুর ও বছিলার বিভিন্ন এলাকায় শিশুরাও কোরবানির কার্যক্রমে কৌতূহল নিয়ে অংশ নিতে দেখা যায়। অনেক পরিবার শিশুদের ধর্মীয় তাৎপর্য বোঝাতে কোরবানির বিভিন্ন কাজে যুক্ত করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরের মতো এবারও কিছু এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চ্যালেঞ্জ থাকলেও সম্মিলিত উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। অনেকেই নিজেদের উদ্যোগে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করছেন।

ঢাকার বিভিন্ন স্থানে ভাগে কোরবানি ও পারিবারিকভাবে সম্মিলিতভাবে কোরবানির দৃশ্যও দেখা গেছে। এতে সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
সানা/আপ্র/২৮/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

তিন পরাশক্তির সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থের বার্তা খলিলুরের
২২ জুলাই ২০২৬

তিন পরাশক্তির সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্বার্থের বার্তা খলিলুরের

ফিলিপাইনের রাজধানী ম্যানিলোায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে চীন, রাশিয়া ও...

বুদ্ধিজীবী কবরস্থানে স্থান পেল আহমদ ছফার কবর
২২ জুলাই ২০২৬

বুদ্ধিজীবী কবরস্থানে স্থান পেল আহমদ ছফার কবর

মৃত্যুর প্রায় ২৫ বছর পর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের রাষ্ট্রীয় মর্যাদাপ্রাপ্ত অংশে স্থানান্তর ক...

জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণে আন্তর্জাতিক বাজারে যুক্ত হওয়ার উদ্যোগ
২২ জুলাই ২০২৬

জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণে আন্তর্জাতিক বাজারে যুক্ত হওয়ার উদ্যোগ

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পকে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে জাপান আন্তর্...

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
২২ জুলাই ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জামায়াত এমপির বিয়ে নিয়ে বিতর্ক, বায়োডাটায় নতুন প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সংসদ সদস্য দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তাঁর দ্বিতীয় স্ত্রী। তবে তাঁর দাবিকৃত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষর করা একটি বায়োডাটায় ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এমপির দাবি ন্যায়সঙ্গত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে