গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খুলনায় উদ্বোধন ‘ক্যাশলেস বটিয়াঘাটা’ কর্মসূচি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৭ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৫১ এএম ২০২৬
খুলনায় উদ্বোধন ‘ক্যাশলেস বটিয়াঘাটা’ কর্মসূচি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে খুলনার বটিয়াঘাটায় শুরু হয়েছে ‘ক্যাশলেস বটিয়াঘাটা’ কর্মসূচি। পূবালী ব্যাংক পিএলসির বটিয়াঘাটা শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এ কর্মসূচি বুধবার (২২ জুলাই) উদ্বোধন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে।

‘এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় বটিয়াঘাটা বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক খুলনার এসপিও ও বটিয়াঘাটা শাখার ব্যবস্থাপক আনন্দ মোহন সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় অডিট ডিভিশনের প্রিন্সিপাল অফিসার মো. হাফিজুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন চালনা উপশাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, অধ্যাপক ও সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, দৈনিক আজকের প্রত্যাশার খুলনা ব্যুরো এসএম ফরিদ রানা, ব্যাংকের গ্রাহক মো. আমিন উদ্দিন গাজী, মো. সাদিক সরদার, মো. মিজানুর রহমান সরদার, মো. লুৎফর রহমানসহ ব্যাংকের বিভিন্ন শাখার এডিসি, বিএসএ, সিএসএ ও স্থানীয় কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যাশলেস ও ডিজিটাল লেনদেন ব্যবস্থা সাধারণ মানুষের কেনাকাটা এবং ব্যবসা-বাণিজ্যকে আরও নিরাপদ, সহজ ও ঝুঁকিমুক্ত করবে। বাংলা কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কোনো অতিরিক্ত জটিলতা ছাড়াই সরাসরি ব্যাংক হিসাবে ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

তারা বলেন, তৃণমূল পর্যায়ে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটানো সম্ভব হবে।

পূবালী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে গ্রাহক ও ব্যবসায়ীদের সচেতন করতে এ ধরনের কর্মসূচি দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পরিচালনা করা হচ্ছে।
সানা/আপ্র/২২/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চালুর ১২০ দিনের মাথায় ফের বন্ধ কাফকোর উৎপাদন
০৮ সেপ্টেম্বর ২০২৬

চালুর ১২০ দিনের মাথায় ফের বন্ধ কাফকোর উৎপাদন

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: চালুর মাত্র ১২০ দিনের মাথায় আবার উৎপাদন বন্ধ করেছে চট্টগ্রামের আনো...

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা
০৮ সেপ্টেম্বর ২০২৬

কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্ত বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে মুক্তি পেয়েছেন। প্রতারণার...

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের নয় দিন পর মৃত্যু
০৮ সেপ্টেম্বর ২০২৬

সড়ক দুর্ঘটনায় আহত কলেজছাত্রের নয় দিন পর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার নয় দিন পর মৃত্যুর কাছে হার মানলেন কলেজছাত্র ইমতিয়াজ উদ্দিন হৃদয় (২০)।...

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু
০৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে কর্মশালা শুরু

এস এ খান শিল্টু: মেহেরপুরে প্রান্তিক নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর দেড়শ টাকার খাবারের দাওয়াত পেলেন বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুপুরের খাবারের খরচ ১০০ থেকে ১৫০ টাকা—এমন ব্যয়ের প্রশংসা করায় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে সেই খাবার খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জ্বালানি সংকট নিয়ে কার্যপ্রণালিবিধির ৬৮ বিধির আলোচনার একপর্যায়ে এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রধান দুই দলের প্রধানদের এমন আচরণের ইতিবাচক প্রভাব দেশের রাজনীতিতে পড়বে ?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে