মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে পাকুন্দিয়া থেকে আদর্শপাড়া পর্যন্ত ৭ হাজার ২০০ মিটার দীর্ঘ সড়কের রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার এ উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কিশোরগঞ্জ কার্যালয়ের বাস্তবায়নে সড়কটির সংস্কারকাজে মোট ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৫৪ লাখ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হলে পাকুন্দিয়া ও আদর্শপাড়া এলাকার মানুষের যাতায়াত আরো সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পণ্য পরিবহন সহজীকরণ এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সানা/আপ্র/২৬/১০/২০২৬