গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণে আন্তর্জাতিক বাজারে যুক্ত হওয়ার উদ্যোগ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৩ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৪৬ এএম ২০২৬
জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণে আন্তর্জাতিক বাজারে যুক্ত হওয়ার উদ্যোগ
ছবি

সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে জাইকার বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির -ছবি পিআইডি

বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পকে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর সহযোগিতা চেয়েছে সরকার। এ খাতকে আরও নিরাপদ, আধুনিক ও পরিবেশবান্ধব করতে প্রযুক্তি, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা উন্নয়নে জাইকার সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। বুধবার (২২ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে জাইকার বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ শিল্পে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এ খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। তিনি বলেন, জাইকার সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ প্রকল্প’ বাংলাদেশের এ শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে জানানো হয়, প্রকল্পের আওতায় জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ইয়ার্ডের সক্ষমতা মূল্যায়ন, সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, আধুনিক নির্দেশিকা প্রণয়ন, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ সুবিধা পরিকল্পনা যাচাই ও সনদ প্রদান এবং জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ পরিকল্পনা অনুমোদন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এ ছাড়া এ খাতে অনুমোদন প্রক্রিয়ার জটিলতা কমাতে একক সেবা অনলাইন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকারি বিভিন্ন অনুমোদন দ্রুত ও সহজে সম্পন্ন করা সম্ভব হবে বলে জানানো হয়।

জাইকার প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্পের প্রশাসনিক ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে জাইকা। আন্তর্জাতিক মানসম্পন্ন ও পরিবেশবান্ধব শিল্প ব্যবস্থা গড়ে তোলাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য।

বৈঠকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাদের সংযুক্ত করার বিষয়েও আলোচনা হয়। স্থানীয় উদ্যোক্তাদের প্রযুক্তিগত দক্ষতা, প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়িয়ে দেশি-বিদেশি বড় প্রতিষ্ঠানের সরবরাহ ব্যবস্থায় যুক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করে আন্তর্জাতিক শিল্প ব্যবস্থার সঙ্গে যুক্ত করা সরকারের অন্যতম লক্ষ্য। জাইকার সহযোগিতায় বাংলাদেশের শিল্প খাত আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

বৈঠকে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা খাতুন মিনু উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/২২/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
০৬ সেপ্টেম্বর ২০২৬

আমিনবাজারে পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।শনিবা...

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার
০৬ সেপ্টেম্বর ২০২৬

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের লাশ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে চীনের এক নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ স...

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘গুপ্তদের’ আড়ালে অরাজকতা উসকানো হচ্ছে কিনা, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বিগত স্বৈরাচারী শাসনের সময় যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের আড়ালে ক্ষমতাচ্যুত স্বৈরাচার দেশে অরাজকতা...

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা
০৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের সম্ভাবনা

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাবেন প্রধানমন্ত্রী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে