গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির মৌসুমি ফল উৎসব

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ২২:০৪ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১১:২২ এএম ২০২৬
গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির মৌসুমি ফল উৎসব
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মানিক সরকার:  গাজীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মৌসুমি ফল উৎসব। দেশীয় প্রায় ২০ প্রজাতির মৌসুমি ফলের সমাহারে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

বুধবার (২২ জুলাই) বিকেলে রাজবাড়ী রোডের পিটিআই-সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আবিদ হোসেন বুলবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম কাঞ্চনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক এমরান খান এবং সদস্য ফারদিন ফেরদৌস।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুখলেসুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌসুমি ফল সুস্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত দেশীয় মৌসুমি ফল খাওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি ফলজ গাছ রোপণের আহ্বান জানান তারা।

বক্তারা এ ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক ও সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
সানা/আপ্র/২২/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে