গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চোটে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯ পিএম, ২৮ মে ২০২৬ | আপডেট: ১৩:২৩ এএম ২০২৬
চোটে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার
ছবি

ছবি সংগৃহীত

চোটের কারণে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার। একই সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বৃহস্পতিবার (২৮ মে) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানায়, স্ক্যানে তার ডান পায়ের কাফ পেশিতে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। ফলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।

দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, নেইমার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর তার বিভিন্ন মেডিকেল পরীক্ষা করা হয়। এমআরআই রিপোর্টে কাফ পেশিতে গ্রেড-টু স্ট্রেইন পাওয়া গেছে। তিনি জানান, স্বাভাবিকভাবে সেরে উঠতে খেলোয়াড়টির বিশ্রাম ও পুনর্বাসনের প্রয়োজন হবে।

লাসমার আরো বলেন, “আমরা আশা করছি, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সে আবার খেলায় ফিরতে পারবে।”

তবে নেইমারকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এর আগে গত মঙ্গলবার (২৬ মে) দলে যোগ দিলেও বুধবারের প্রথম অনুশীলনে অংশ নেননি নেইমার। ডান পায়ের কাফে ফোলাভাব দেখা দেওয়ায় তাকে স্ক্যানের জন্য ক্লিনিকে নেওয়া হয়।

ক্লাব পর্যায় থেকে পাওয়া প্রাথমিক প্রতিবেদনের সঙ্গে জাতীয় দলের মেডিকেল রিপোর্টের অমিলও সামনে এসেছে। সান্তোস ক্লাবের চিকিৎসকরা প্রথমে জানিয়েছিলেন, সমস্যা কেবল পেশিতে ফোলাভাব, যা দ্রুত সেরে উঠবে।

কিন্তু সর্বশেষ এমআরআই রিপোর্টে জটিল ইনজুরির বিষয়টি নিশ্চিত হওয়ায় ব্রাজিল দল বড় ধাক্কা খেয়েছে। ফলে আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

এছাড়া আগামী বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও নেইমারের খেলা নিয়ে বড় ধরনের সংশয় তৈরি হয়েছে।

গ্রুপ পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড থাকলেও, আপাতত নেইমারকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে দলকে।
সানা/আপ্র/২৮/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের
০৫ সেপ্টেম্বর ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হার রিয়াল মাদ্রিদের

চলতি মৌসুমে শিরোপা ঘরে তোলার বড় চ্যালেঞ্জ রিয়াল মাদ্রিদের সামনে। শুরুটা ভালো হলেও লা লিগায় নিজেদের চ...

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে