গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

অর্ধ কোটি টাকার জিরা-ফুচকা জব্দ করলো বিজিবি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশিত: ০৮:৪০ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৫৪ এএম ২০২৬
অর্ধ কোটি টাকার জিরা-ফুচকা জব্দ করলো বিজিবি
ছবি

ছবি সংগৃহীত

পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় জিরা এবং ফুচকা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন বিজিবি-৫৫। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ৫৫ বিজিবি।

এর আগে শনিবার ভোরে মাধবপুর ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অভিযান চালিয়ে এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি দল শনিবার ভোরে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালায়। এসময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। ট্রাকটিতে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ জিরা জব্দ করা হয়।

অপরদিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপির টহলদল সীমান্ত এলাকায় শনিবার ভোর ৪টার দিকে গাজীপুর নামক এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন ভারতীয় ফুচকা জব্দ করে।

এসি/আপ্র/০৫/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নবী (সা.)-কে অবমাননার অভিযোগে জাবিতে বিক্ষোভ, স্থায়ী বহিষ্কারের দাবি
১৪ অক্টোবর ২০২৬

নবী (সা.)-কে অবমাননার অভিযোগে জাবিতে বিক্ষোভ, স্থায়ী বহিষ্কারের দাবি

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাক...

গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
১৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে...

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
১৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার স...

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন
১৪ অক্টোবর ২০২৬

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন

সাতক্ষীরার শ্যামনগরে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে খোলপেটুয়া নদীর ভাঙনপ্রবণ এলাকা থেকে ড্রেজার মেশিনের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে