গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

শ্রীপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০১:৩০ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:১৬ এএম ২০২৬
শ্রীপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী
ছবি

নিহত স্বপন দাস -প্রতিনিধির পাঠানো ছবি

গাজীপুরের শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বপন দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী রত্না রানী দাস ও ভাগনে সজীব দাস আহত হয়েছেন। রত্না রানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। সজীবের চিকিৎসা চলছে গাজীপুরে।

গত শুক্রবার (৯ অক্টোবর) রাতে ঢাকার একটি হাসপাতালে স্বপন দাসের মৃত্যু হয়।

স্বপন দাস শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত নরেন্দ্র দাসের ছেলে। তিনি শ্রীপুর উপজেলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

প্রতিবেশী দিলীপ কর্মকার জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের বাঁশঝাড়ে বাঁশ কাটতে যান স্বপন দাস। এ সময় বাঁশ কাটতে গিয়ে একটি ভিমরুলের বাসা ভেঙে যায়। পরে ভিমরুলের দল স্বপন দাস, তাঁর স্ত্রী রত্না রানী ও ভাগনে সজীব দাসকে কামড়ে আহত করে। স্বজনেরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্বপন দাসের মৃত্যু হয়। তাঁর স্ত্রী রত্না রানী গুরুতর আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা।’
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টাঙ্গাইলে অপরাধ ও মাদক দমনে জিরো টলারেন্সের নির্দেশ
১১ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে অপরাধ ও মাদক দমনে জিরো টলারেন্সের নির্দেশ

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২...

ইবিতে পর্যটন খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ
১১ অক্টোবর ২০২৬

ইবিতে পর্যটন খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ

আকিব হাসান, ইবি প্রতিনিধি: পর্যটন খাতের আধুনিকায়ন, সেবার মান উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট...

সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
১১ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার...

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ অক্টোবর ২০২৬

কড়ে দিঘি জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কড়ে দিঘি দখলমুক্ত করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবিতে ম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে