গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

চট্টগ্রামে পিংক বাসে ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং শুরু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৪৪ এএম ২০২৬
চট্টগ্রামে পিংক বাসে ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং শুরু
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একে এম ফজলুল হক: স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি। কর্মসূচির অংশ হিসেবে নগরের বিভিন্ন এলাকায় প্রতি শনিবার পিংক বাসে ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং করা হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিআরটিএর একটি দ্বিতল পিংক বাসে নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ স্তন ক্যানসার স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করা হবে। সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে অক্টোবর মাসের প্রতি শনিবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়াতে নারীর স্বাস্থ্য সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। চট্টগ্রামকে স্তন ক্যানসার সচেতন নগরী হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পিংক অক্টোবর উপলক্ষে নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গোলাপি আলো জ্বালানোর আহ্বান জানান তিনি।

শোভাযাত্রায় চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. সাজেদুর রহমানসহ চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/০২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ
০২ অক্টোবর ২০২৬

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ

মোজাম্মেল হক নয়ন, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আবাদি জমি বর্গা নিয়ে সেখানে পুকুর খনন ও বালু উত্তোলনের অভ...

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু
০২ অক্টোবর ২০২৬

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে...

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২
০২ অক্টোবর ২০২৬

রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, আহত ১২

চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গু...

চিলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৬
০২ অক্টোবর ২০২৬

চিলমারীতে জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ৬

মোঃ আনিছুর রহমান, চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে