গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ১৫:৫২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩০ এএম ২০২৬
রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও তাকে উদ্ধারে এগিয়ে আসেননি আশপাশে জড়ো হওয়া অনেকে। বরং মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন তারা। পরে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। এ সময় ঘটনাস্থলে জড়ো হওয়া অনেকেই তাকে উদ্ধারের পরিবর্তে ছবি ও ভিডিও ধারণ করতে থাকেন।

পরে মরিয়মনগর চৌমুহনী এলাকায় একটি সভা শেষে ফেরার পথে বিএনপি নেতা ইউসুফ সিকদার, উপজেলা যুবদলের সদস্যসচিব এস এম লোকমান, যুবদল নেতা মাসুদ পারভেজ ও ছাত্রদল নেতা শওকতসহ কয়েকজন আহত নারীকে উদ্ধার করেন। তারা তাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রাথমিকভাবে আহত নারীর পরিচয় জানা যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের নাথপাড়া গ্রামের সুভাষ নাথের স্ত্রী বীনা নাথ (৫০)।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, বীনা নাথ মানসিক ভারসাম্যজনিত সমস্যায় ভুগছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে ধোপপুল এলাকার ভাড়া বাসা থেকে তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন।

রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহত এক নারীর ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। খবর পেয়ে তারা রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বীনা নাথকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

উদ্ধারকারীরা বলেন, সড়কে দুর্ঘটনায় আহত বা অসহায় কাউকে পড়ে থাকতে দেখলে ছবি কিংবা ভিডিও ধারণে ব্যস্ত না থেকে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত।

বিএনপি নেতা ইউসুফ সিকদার বলেন, সড়কে আহত এক নারীকে পড়ে থাকতে দেখে তারা দেরি না করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। দুর্ঘটনার পর আহত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ছবি বা ভিডিও ধারণের চেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাই জরুরি।

এসি/আপ্র/২৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়...

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা

চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক...

সোনালি আঁশে কৃষকের মুখে হাসি
২৪ সেপ্টেম্বর ২০২৬

সোনালি আঁশে কৃষকের মুখে হাসি

বগুড়ার গ্রামীণ জনপদে এখন পাট ঘিরে উৎসবের আমেজ। মাঠজুড়ে সবুজ পাটের সারি। কোথাও কৃষক পাট কাটছেন, কোথাও...

হাঁস-লাউ-ফল নিয়ে বিদায়, ওসির প্রতি মানুষের ভালোবাসা
২৪ সেপ্টেম্বর ২০২৬

হাঁস-লাউ-ফল নিয়ে বিদায়, ওসির প্রতি মানুষের ভালোবাসা

সৎকর্মে আবেগঘন মিলনমেলা

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে