গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

আন্দোলনে দেশ ক্ষতিগ্রস্ত, বিরোধীদের সহযোগিতা চান এ্যানি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

প্রকাশিত: ১৯:৫৮ পিএম, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৩২ এএম ২০২৬
আন্দোলনে দেশ ক্ষতিগ্রস্ত, বিরোধীদের সহযোগিতা চান এ্যানি
ছবি

শুক্রবার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে এসডিএফ আয়োজিত ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি -ছবি প্রতিনিধি

তারেক মাহমুদ: পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে দুর্বল ও জিম্মি করার চেষ্টা করছে। তাদের এ ধরনের কর্মসূচির কারণে দেশ ও এলাকার উন্নয়ন ব্যাহত হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে এসডিএফ আয়োজিত ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে। আমাদের সঙ্গে আরেকটি পক্ষ ভোট করেছে, তারা বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি, আমাদের সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছে, আন্দোলন করবে।’

বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, তাতে দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এ রক্ষাকে সুরক্ষা করা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এজন্য বিরোধী দলের সহযোগিতা লাগবে।’

বিরোধী দলের কর্মসূচির সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘প্রতিনিয়ত তারা কর্মসূচি দিচ্ছে, এমন এমন ভাষায় কথা বলছে। তারা রোডমার্চ দিচ্ছে, আন্দোলন করবে বলছে। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে, তাহলে এলাকার উন্নয়ন হবে? আন্দোলন দেশের জন্য ক্ষতি।’

তিনি বলেন, ‘বিরোধী দল মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে, তারেক রহমান দুর্বল হয়ে পড়বেন, মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা দুর্বল হয়ে পড়বেন। তখন মা-বোনেরা বাড়ি থেকে বের হয়ে তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবেন। এই সুযোগ দেওয়া যাবে না।’

এ্যানি আরো বলেন, ‘হাসিনা যেভাবে ১৭২-১৭৩ দিন টানা হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে একবার ক্ষমতায় এসেছিলেন, পরে ১৭ বছর দেশের বারোটা বাজিয়েছেন-বিরোধী দলও এখন মনে করছে আন্দোলন করে বিএনপিকে জিম্মি করা যাবে। এই সুযোগ যাতে দেওয়া না যায়, সেজন্য মা-বোন, নেতাকর্মী, যুবক, ছাত্র ও তরুণদের নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।’

আগামী পাঁচ বছরে বাংলাদেশকে স্বনির্ভর করার প্রত্যাশা জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, ‘তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখলে, যেভাবে জিয়াউর রহমান দেশ চালিয়েছেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কাজ করে দেশকে উন্নয়ন করেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছর এ ধরনের কাজ হলে আমাদের মুখে হাসি ফোটার সম্ভাবনা রয়েছে।’

একই পরিবারের তিনজনের রাষ্ট্র পরিচালনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘জিয়াউর রহমান ও খালেদা জিয়া-একজন ছিলেন রাষ্ট্রপতি, অন্যজন তিনবারের প্রধানমন্ত্রী। একই পরিবারের আরেকজন এখন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের ইতিহাসে এরকম অন্য কোনো দেশে নেই। আল্লাহর হুকুম না হলে, ভালো কাজ না করলে, দেশপ্রেমিক, জনবান্ধব ও গণবান্ধব না হলে একই পরিবারের তিনজন রাষ্ট্রের দায়িত্বে থাকতে পারতেন না।’

এ সময় মাদকের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন এ্যানি। তিনি বলেন, ‘এলাকায় যদি মাদক থাকে, আমি কাউকে চিনি না, আমি ওসি সাহেবকে চিনি। এটা বন্ধ করতে হবে।’ সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলোুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জাহের ইসলাম জাহাঙ্গীরসহ স্থানীয় নেতাকর্মীরা।
সানা/আপ্র/২৮/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নবী (সা.)-কে অবমাননার অভিযোগে জাবিতে বিক্ষোভ, স্থায়ী বহিষ্কারের দাবি
১৪ অক্টোবর ২০২৬

নবী (সা.)-কে অবমাননার অভিযোগে জাবিতে বিক্ষোভ, স্থায়ী বহিষ্কারের দাবি

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাক...

গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
১৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে...

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
১৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার স...

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন
১৪ অক্টোবর ২০২৬

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন

সাতক্ষীরার শ্যামনগরে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে খোলপেটুয়া নদীর ভাঙনপ্রবণ এলাকা থেকে ড্রেজার মেশিনের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে