গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:২২ এএম ২০২৬
মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

এস এ খান শিল্টু: মেহেরপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) সদর উপজেলার হোটেল বাজার ও বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় খাদ্যপণ্যের মান, সংরক্ষণব্যবস্থা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানে যথাযথ কর্তৃপক্ষের সনদ না নেওয়া এবং নিষিদ্ধ কেওড়া জল ও শিল্প লবণ ব্যবহার করে খাদ্যসামগ্রী তৈরির অপরাধে ঢাকা কাচ্চি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আব্দুস সালাম হাওলাদারকে এ জরিমানা করা হয়।

এ ছাড়া লাইসেন্স নবায়ন না করা এবং কাঁচা মাংসের সঙ্গে খাওয়ার বরফ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের কারণে জোছনা বেকারি ও কনফেশনারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. মেহেদী হাসান।

অন্যদিকে লাইসেন্স ছাড়া বেকারি পণ্য তৈরি এবং পণ্যে মেয়াদ উল্লেখ না করার অপরাধে আল বারাকা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. আল আরাবি আজিজ।

অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় নিরাপদ খাদ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রিয়াজ মাহমুদ, ক্যাব সভাপতি মো. রফিকুল আলম, মেহেরপুর জেলা পুলিশের একটি দল এবং র‌্যাব-১২-এর একটি দল সহযোগিতা করে।

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ এবং যথাযথ নিয়ম মেনে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সানা/আপ্র/২৪/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নবী (সা.)-কে অবমাননার অভিযোগে জাবিতে বিক্ষোভ, স্থায়ী বহিষ্কারের দাবি
১৪ অক্টোবর ২০২৬

নবী (সা.)-কে অবমাননার অভিযোগে জাবিতে বিক্ষোভ, স্থায়ী বহিষ্কারের দাবি

মাহফুজ আলম সোহাগ, জাবি প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাক...

গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
১৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে ওষুধ কারখানার আগুন ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামে ওষুধ কারখানায় লাগা আগুন চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে...

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
১৪ অক্টোবর ২০২৬

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার স...

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন
১৪ অক্টোবর ২০২৬

হাইকোর্টের আদেশ উপেক্ষা করে শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন

সাতক্ষীরার শ্যামনগরে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে খোলপেটুয়া নদীর ভাঙনপ্রবণ এলাকা থেকে ড্রেজার মেশিনের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে