গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

কবিতা: আমার ছাতা তোমার পরম নির্ভরতা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০১ পিএম, ০৮ মে ২০২৬ | আপডেট: ০২:০১ এএম ২০২৬
কবিতা: আমার ছাতা তোমার পরম নির্ভরতা
ছবি

ছবি সংগৃহীত

তানজিদ শুভ্র

আকাশের কালো মেঘ আজ ঝরে পড়ুক অঝোর ধারায়,
আমি তো রয়েছি পাশে মায়ার নিবিড় এক ছায়ায়।
চারপাশে ভিড় থাক কিংবা থাকুক সহস্র চোখ,
তোমার হাতের স্পর্শেই সব ক্লান্তি নিবারণ হোক।

বজ্র আসুক মেঘের বুক চিরে কোনো এক ক্ষণে,
আমি দেবো আড়াল তোমায় আমার এ তনু-মনে।
এক হাতে ধরা ছাতা, অন্য হাতে তোমার সেই হাত,
এভাবেই পাড়ি দেবো কতশত ঝোড়ো দিন-রাত।

হাজারো প্রহরীর ভিড়ে আমিই তোমার আপনজন,
আগলে রাখাই তো তবে হবে শ্রেষ্ঠ এ আয়োজন।
বৃষ্টির প্রতিটি ফোঁটা যখন ছুঁয়ে যেতে চায় গায়,
আমার ছাতাটি তোমার তরে পরম নির্ভরতায়।

পথ চলতে যদি বা আসে জরাজীর্ণ কোনো বাঁক,
মুঠোয় আমার তোমার আঙুল এভাবেই মিশে থাক।
রাজপথ হোক কিংবা প্রাঙ্গণ মায়ার বাঁধন টুটবে না,
আশ্রয় হয়েই থাকবো পাশে, স্মৃতিরা কভু ছুটবে না।

আপ্র/কেএমএএ/০৮.০৫.২০২৬

সংশ্লিষ্ট খবর

সাহিত্যে নোবেলটা কি মানুষই পেল!
০৯ অক্টোবর ২০২৬

সাহিত্যে নোবেলটা কি মানুষই পেল!

রম্যগল্প===

ডা. কাউসারী মালেক রোজীর ১০টি কবিতা
০৯ অক্টোবর ২০২৬

ডা. কাউসারী মালেক রোজীর ১০টি কবিতা

কবি পরিচিতি: কবি ডা. সৈয়দা কাউসারী মালেক রোজী, মুক্তিযোদ্ধা, আমেরিকা প্রবাসী। জন্ম ১৯৫৫ সালের ১৪ অক্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই