গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের বেতন কত

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:২৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৮ এএম ২০২৬
অ্যাপলের নতুন সিইও জন টার্নাসের বেতন কত
ছবি

অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে বিভিন্ন পণ্য তৈরিতে নেতৃত্ব দিয়েছেন তিনি -ছবি রয়টার্স

অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে টিম কুকের স্থলাভিষিক্ত হয়েছেন ৫১ বছর বয়সী প্রকৌশলী ও দীর্ঘদিনের কর্মী জন টার্নাস। নতুন দায়িত্বে তাঁর বার্ষিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ মার্কিন ডলার। এর সঙ্গে রয়েছে লক্ষ্যমাত্রাভিত্তিক ৫ কোটি ৫০ লাখ ডলারের শেয়ার পুরস্কার। ফলে সব শর্ত পূরণ হলে তাঁর বার্ষিক পারিশ্রমিকের লক্ষ্য দাঁড়াচ্ছে প্রায় ৫ কোটি ৮০ লাখ ডলার।

অ্যাপলের প্রকাশিত তথ্য অনুযায়ী, শেয়ারভিত্তিক এই পারিশ্রমিকের বড় অংশই কোম্পানির শেয়ারের কর্মদক্ষতা ও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের সঙ্গে যুক্ত। অর্থাৎ ৫ কোটি ৫০ লাখ ডলারের পুরো অর্থ সরাসরি নগদ বেতন হিসেবে তাঁর হাতে যাবে না।

মঙ্গলবার প্রধান নির্বাহীর দায়িত্ব জন টার্নাসের কাছে হস্তান্তর করেন টিম কুক। ২০১১ সালে স্টিভ জবসের কাছ থেকে দায়িত্ব নেওয়ার পর প্রায় ১৫ বছর অ্যাপলের নেতৃত্ব দিয়েছেন কুক। তাঁর নেতৃত্বে কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৩৫ হাজার কোটি ডলার থেকে বেড়ে ৪ লাখ ৭০ হাজার কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে।

প্রধান নির্বাহী পদ ছাড়লেও অ্যাপলের সঙ্গে থাকছেন কুক। নির্বাহী চেয়ারম্যান হিসেবে তাঁর বার্ষিক মূল বেতন হবে ২০ লাখ ডলার। এর সঙ্গে ৪ কোটি ৫০ লাখ ডলারের শেয়ার পুরস্কার পাবেন তিনি। এর অর্ধেক কর্মদক্ষতার লক্ষ্যমাত্রার সঙ্গে যুক্ত এবং বাকি অর্ধেক চার বছর ধরে পাওয়ার কাঠামো রাখা হয়েছে।

২০২৫ সালে প্রধান নির্বাহী হিসেবে টিম কুকের মোট পারিশ্রমিক ছিল ৭ কোটি ৪০ লাখ ডলারের বেশি। নতুন পদে তাঁর পারিশ্রমিক কমলেও নির্বাহী চেয়ারম্যান হিসেবে অ্যাপলের গুরুত্বপূর্ণ নীতিগত ও কৌশলগত বিষয়ে তাঁর ভূমিকা থাকবে।

অন্যদিকে, জন টার্নাস অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে অ্যাপলে যোগ দেওয়ার পর তিনি আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল ওয়াচ ও এয়ারপডসসহ বিভিন্ন পণ্যের উন্নয়ন ও প্রকৌশল কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সালে তিনি হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান হন।

অ্যাপলের নতুন প্রধান নির্বাহীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে কোম্পানির অবস্থান শক্ত করা। প্রযুক্তি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এই ক্ষেত্রে অ্যাপল পিছিয়ে আছে বলে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের একটি অংশ দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছে। নতুন পণ্য উদ্ভাবনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাকে অ্যাপলের পণ্য ও সেবায় আরো কার্যকরভাবে যুক্ত করার চাপ থাকবে টার্নাসের ওপর।

এ ছাড়া আইফোননির্ভরতা কমিয়ে নতুন পণ্য ও সেবার মাধ্যমে ব্যবসা আরো বৈচিত্র্যময় করা, চীনের ওপর উৎপাদননির্ভরতা কমানো এবং বিশ্বজুড়ে জটিল সরবরাহব্যবস্থা সামলানোও তাঁর গুরুত্বপূর্ণ দায়িত্ব।

আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপলের বার্ষিক আইফোন উন্মোচন অনুষ্ঠানে নতুন প্রধান নির্বাহী হিসেবে প্রথমবারের মতো জনসমক্ষে আসবেন টার্নাস। সেখানে ভাঁজযোগ্য আইফোনসহ নতুন পণ্য উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

অ্যাপলের নতুন নেতৃত্বে টিম কুকের দীর্ঘ অভিজ্ঞতা ও সরবরাহব্যবস্থাপনার দক্ষতার ধারাবাহিকতা কতটা বজায় থাকবে, একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন পণ্যের দৌড়ে টার্নাস কতটা সফল হবেন—এখন সেদিকেই নজর প্রযুক্তি বিশ্বের। 
সানা/ডিসি/আপ্র/৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আবারো নিলামে উঠছে ঐতিহাসিক সচল অ্যাপল-১ কম্পিউটার
০৫ সেপ্টেম্বর ২০২৬

আবারো নিলামে উঠছে ঐতিহাসিক সচল অ্যাপল-১ কম্পিউটার

অ্যাপলের ইতিহাসের অন্যতম দুর্লভ ও সচল কম্পিউটার ‘হ্যাটফিল্ড অ্যাপল-১’ আবারো নিলামে উঠছে। অ্যাপলের সহ...

বড় বিভ্রাটে চ্যাটজিপিটি, বিপাকে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা
০৪ সেপ্টেম্বর ২০২৬

বড় বিভ্রাটে চ্যাটজিপিটি, বিপাকে বিশ্বজুড়ে ব্যবহারকারীরা

বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাটে পড়েছে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি। বৃহস্পতি...

মস্তিষ্কে চিপ বসানো প্রযুক্তিতে চীন-যুক্তরাষ্ট্রের নতুন লড়াই
০৩ সেপ্টেম্বর ২০২৬

মস্তিষ্কে চিপ বসানো প্রযুক্তিতে চীন-যুক্তরাষ্ট্রের নতুন লড়াই

মস্তিষ্কে চিপ বসিয়ে মানুষের স্নায়বিক সংকেতকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করার প্রযুক্তি এখন চীন ও যুক্তর...

মাস্কের স্যাটেলাইটে ঠাসা কক্ষপথ, বাড়ছে সংঘর্ষের ঝুঁকি
০১ সেপ্টেম্বর ২০২৬

মাস্কের স্যাটেলাইটে ঠাসা কক্ষপথ, বাড়ছে সংঘর্ষের ঝুঁকি

পৃথিবীর নিম্ন কক্ষপথ ক্রমেই স্যাটেলাইট ও মহাকাশ বর্জ্যে ঠাসা হয়ে উঠছে। এর সবচেয়ে বড় অংশজুড়ে রয়েছে ইল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে