গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৮ এএম ২০২৬
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
ছবি

ছবি সংগৃহীত

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এর মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী তাপসী পান্নু। তার দাবি, সিনেমায় নারীদের এমনভাবে উপস্থাপনের ক্ষেত্রে নির্মাতারা অনেক সময় দর্শকদের চাহিদাকেই দায়ী করেন। 

 

বর্তমানে নিজের নতুন সিনেমা ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত তাপসী। ‘জুম’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দর্শকদের সমর্থন ছাড়া শিল্পীদের পক্ষে এই লড়াইয়ে জয়ী হওয়া কঠিন।

 


‘পেড্ডি’র মতো সিনেমায় নারীদের যৌন আবেদননির্ভর উপস্থাপন নিয়ে মতামত জানতে চাওয়া হয় তাপসীর কাছে। একই সঙ্গে প্রশ্ন করা হয়, এ ধরনের সিনেমা সফল হতে থাকলে নির্মাতারা ভবিষ্যতেও এমন কনটেন্ট তৈরি করতে উৎসাহিত হবেন কি না। 

 

তাপসী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও বিষয় নিয়ে যতই সমালোচনা হোক, সেটির প্রভাব সব সময় বাস্তব জগতে পড়ে না।’ তিনি আরও বলেন, ‘আপনি যতই প্রতিবাদ করুন না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একই ছবির অসংখ্য প্রোফাইল দেখতে পাবেন। 

কেউ ছবিটিতে জুম করছেন, কেউ অদ্ভুত অ্যাঙ্গেলে ভিডিও ও ছবি তৈরি করছেন এবং সেগুলো ভাইরাল করছেন। অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমেও এর দর্শক রয়েছে।’

 


নারীর বস্তুনিষ্ঠ উপস্থাপন নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এটা চাহিদা ও জোগানের বিষয়। নির্মাতারা মনে করে, ‘জনতা চাইছে, তাই আমাদের এটা দিতে হবে। আমরা টাকা আয় করবো কীভাবে?’ ফলে শিল্প পিছনে পড়ে যায়, নির্মাণশৈলীও পিছনে পড়ে যায়।’ তার ভাষ্য, ‘সব নির্মাতাই দর্শকদের দোষ দেবেন। কোভিডের আগে আমরা অনেকটা এগিয়েছিলাম। বিশ্বের সেরাদের সঙ্গে তাল মেলাচ্ছিলাম। এখন আবার পিছিয়ে পড়ছি।’ 

রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকেরাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে এদিকে তাপসী পান্নু এখন তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গান্ধারী’ সিনেমার প্রচারে ব্যস্ত আছেন। 

দেবাশীষ মাখিজা পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ও প্রযোজনা করেছেন কণিকা ধিল্লন। এতে তাপসীর সঙ্গে অভি করেছেন ইশওয়াক সিং, ছায়া কদম, স্বস্তিকা মুখার্জি ও মিতা বশিষ্ঠ।

ডিসি/আপ্র/০৫/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

কারিনা যে আক্ষেপে ভোগেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

কারিনা যে আক্ষেপে ভোগেন

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুরের সিনেমায় যাত্রা কিশোরী বয়সে। তবে জীবনের একটি বি...

কবরের পাশে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানালেন নাদির খান
০৫ সেপ্টেম্বর ২০২৬

কবরের পাশে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানালেন নাদির খান

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা, প্রযোজক, পরিচালক ও প্রদর্শক বীর মুক্তিযোদ্ধা নাদির খান নানা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে