গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৪৬ এএম ২০২৬
শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
ছবি

ছবি সংগৃহীত

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে, অভিনয়শিল্পীরা রাজনীতি বা সরকারি সিদ্ধান্তের সব তথ্য জানেন না। তাই শুধু শিরোনাম তৈরির জন্য তাদের এমন প্রশ্ন করা অর্থহীন। 

 

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ, নিজের বক্তব্য এবং ‘মির্জাপুর’ চরিত্র গোলু থেকে পাওয়া শিক্ষাসহ নানা বিষয়ে কথা বলেন শ্বেতা। অভিনেতাদের রাজনৈতিক বিষয়ে সরাসরি প্রশ্ন করার প্রবণতা নিয়ে শ্বেতা বলেন, ‘আমরা শিল্পী এবং আমরা বুঝি, আমাদের বক্তব্যের সঙ্গে এক ধরনের দায়িত্ব জড়িয়ে আছে। কিন্তু অনেক কক্ষের ভেতরে কী হচ্ছে, কোন নথিতে কী আছে কিংবা সরকারি পর্যায়ে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে—এসব আমরা জানি না।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের জ্ঞান যখন সীমিত, তখন কোনও বিষয়ে প্রশ্ন করা হলে আমরা ভুল কিছু বলতেই পারি। আর ভুল বললে আপনারা সমালোচনা করবেন। বরং আমাদের অভিনয় আর আমাদের জীবন নিয়ে প্রশ্ন করুন।’


শ্বেতার মতে, একজন তারকার বক্তব্য অনেক সময় মূল প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করে উপস্থাপন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে বিষয়টি আরও বেড়েছে। তিনি বলেন, ‘আপনি একটা কথা বললেন, কিন্তু সেখান থেকে অন্য কিছু বেরিয়ে এলো। 

 

আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে তথ্যের আধিক্য, নিরন্তর কনটেন্ট গ্রহণ এবং সব সময় বিনোদন চলছে। ফলে কোন কথাটা কোথায়, কোন ক্লিপটা কোন প্রসঙ্গে ব্যবহার করা হলো—সেটাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।’ নিজের বক্তব্য প্রকাশের ক্ষেত্রে এখন ভয় পান না বলেও জানান এই অভিনেত্রী। 

 

তার ভাষ্য, কোনও মন্তব্যের ভুল ব্যাখ্যা হতে পারে—এই আশঙ্কায় নিজের মতামত প্রকাশ বন্ধ করতে চান না তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরলেন শ্বেতা ত্রিপাঠী। তার অভিনীত ‘মির্জাপুর: দ্য মুভি’ পরিচালনা করেছেন গুরমিত সিং। সিনেমাটিতে আলি ফজল, পঙ্কজ ত্রিপাঠী, দিব্যেন্দু ও জিতেন্দ্র কুমারও অভিনয় করেছেন।

ডিসি/আপ্র/০৫/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান
২৬ অক্টোবর ২০২৬

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান

স্টুডিওতে সুরের জাদু ছড়ালেও একসময় মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করতে ভীষণ ভয় পেতেন অস্কারজয়ী স...

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা
২৬ অক্টোবর ২০২৬

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা

টাইগার শ্রফের ওপর গুলির ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের বরাত দিয়ে প্রকাশিত প্রত...

ক্ষুব্ধ সোহেল রানা
২৬ অক্টোবর ২০২৬

ক্ষুব্ধ সোহেল রানা

একাত্তরের রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক, পরিচা...

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম
২৬ অক্টোবর ২০২৬

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম

অবশেষে বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলমজাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্যপদে উপ-নির্বাচনে প্রা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে