গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৭ এএম ২০২৬
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
ছবি

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ -ছবি সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ।

তিনি বলেছেন, সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ‘অর্থনৈতিক যুদ্ধের পথ বেছে নিয়েছে’। ইরানের বিরুদ্ধে শত্রুপক্ষের নতুন কৌশলের মূল ভিত্তি এখন অর্থনীতি। তবে নিষেধাজ্ঞা মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অর্থনৈতিক যুদ্ধও সফলভাবে প্রতিহত করা সম্ভব।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘নিষেধাজ্ঞা মোকাবিলা সংক্রান্ত সদর দপ্তর’-এর মতো বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে রেজা আরেফ বলেন, শত্রুপক্ষের নতুন ফ্রন্ট বা কৌশলের মূল ভিত্তিই এখন অর্থনীতি। নিষেধাজ্ঞা মোকাবিলায় অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশটি এই পরিস্থিতি সামাল দিতে পারবে।

নিষেধাজ্ঞার প্রভাব তুলে ধরে তিনি বলেন, নিষেধাজ্ঞার একটি নির্দিষ্ট মূল্য রয়েছে। এটি ইরানের অগ্রযাত্রার গতি কমিয়ে দেয়, তবে দেশকে কখনো অকার্যকর করে দিতে পারবে না।

নিষেধাজ্ঞার একটি ইতিবাচক দিকও রয়েছে বলে মন্তব্য করেন ইরানের এই শীর্ষ কর্মকর্তা। তাঁর ভাষ্য, নিষেধাজ্ঞার কারণে শুধু যন্ত্রাংশ সংযোজননির্ভর শিল্প কিংবা আমদানিনির্ভর শিল্পের পরিবর্তে দেশীয় প্রযুক্তিনির্ভর উৎপাদনের দিকে ইরান এগিয়েছে।

এর ফলে বিদেশ থেকে ডলারের বিনিময়ে পণ্য ও খুচরা যন্ত্রাংশ আমদানির প্রবণতা কমানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

রেজা আরেফের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার পাশাপাশি অর্থনৈতিক চাপও তীব্র হয়েছে। তেহরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, মার্কিন নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করলেও ইরানের নিজস্ব উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতি থামিয়ে দিতে পারেনি। 
সানা/ডিসি/আপ্র/৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা

বিয়ের জন্য উপযুক্ত পাত্রী না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে