গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২১ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৫২ এএম ২০২৬
গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
ছবি

উদ্ধারের পর বিড়ালছানাটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাণী উদ্ধারকারী দলের কাছে হস্তান্তর করা হয়

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে একটি নবজাতক বিড়ালছানা। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর গাড়ির ইঞ্জিন থেকে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে কারভিল শহরে। পিটারসন হেলথের এক কর্মী প্রতিদিনের মতো কর্মস্থলে পৌঁছে গাড়ি পার্ক করার পর ইঞ্জিনের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে তিনি ইঞ্জিনের অংশের মধ্যে একটি ছোট্ট বিড়ালছানাকে দেখতে পান।

ধারণা করা হচ্ছে, টেক্সাসের রকস্প্রিংস শহর থেকে কারভিল যাওয়ার আগেই বিড়ালছানাটি গাড়ির ইঞ্জিনের ভেতরে ঢুকে পড়েছিল। দুই শহরের দূরত্ব প্রায় ৭৬ মাইল। পুরো পথ ইঞ্জিনের ভেতরেই লুকিয়ে ছিল সেটি। এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় গাড়ির ইঞ্জিনের তাপ, ঝাঁকুনি ও চলন্ত যন্ত্রাংশের ঝুঁকি পেরিয়ে কীভাবে সেটি বেঁচে রইল, তা অনেকটাই বিস্ময়কর।

বিড়ালছানাটিকে উদ্ধারে পরে এগিয়ে আসেন কারভিলের প্রাণী নিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা জেমস লি এবং স্থানীয় প্রাণী উদ্ধারকারী সংগঠন কারভিল পেটস অ্যালাইভের কর্মীরা। পিটারসন হেলথের কর্মীরাও উদ্ধারকাজে সহায়তা করেন। ইঞ্জিনের সংকীর্ণ অংশে আটকে থাকা ছানাটির কাছে পৌঁছাতে গাড়ির সামনের গ্রিল খুলে ফেলতে হয়। এরপর সতর্কতার সঙ্গে সেটিকে বের করে আনা হয়।

উদ্ধারের পর বিড়ালছানাটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রাণী উদ্ধারকারী দলের কাছে হস্তান্তর করা হয়। কারভিল পেটস অ্যালাইভ জানিয়েছে, অপ্রত্যাশিত এই দীর্ঘ যাত্রার পর বিড়ালছানাটি এখন নিরাপদ ও উষ্ণ পরিবেশে রয়েছে। তাকে পর্যাপ্ত খাবারও দেওয়া হচ্ছে। নবজাতক হওয়ায় তার জন্য মাতৃদুগ্ধের ব্যবস্থা করার উদ্যোগও নেওয়া হয়েছে। 


শীতল আবহাওয়ায় কিংবা রাতে উষ্ণতার সন্ধানে বিড়ালসহ ছোট প্রাণী গাড়ির ইঞ্জিনের আশপাশে আশ্রয় নিতে পারে। তবে চলন্ত গাড়ির ইঞ্জিনে এমনভাবে আশ্রয় নেওয়া প্রাণীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারভিলের এই ঘটনায় অবশ্য দীর্ঘ ও বিপজ্জনক যাত্রার পরও শেষ পর্যন্ত নিরাপদেই উদ্ধার হয়েছে ছোট্ট বিড়ালছানাটি। তথ্যসূত্র: ইউপিআই
সানা/ডিসি/আপ্র/৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
০৫ সেপ্টেম্বর ২০২৬

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্ক...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা

বিয়ের জন্য উপযুক্ত পাত্রী না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে