গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৭ এএম ২০২৬
খার্ক দ্বীপের কাছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের হামলা
ছবি

ইরানের তেল কেন্দ্র খার্ক দ্বীপ -ছবি মর্ডান ডটএজেড

ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছে পারস্য উপসাগরে একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে খার্ক দ্বীপ থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে এ হামলা হয় বলে জানিয়েছে তারা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে তাসনিম।

তাসনিমের খার্ক দ্বীপ প্রতিনিধি জানান, দ্বীপটির কাছাকাছি পারস্য উপসাগরের দিক থেকে কয়েক ঘণ্টা আগে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয় সূত্রের বরাতে তাসনিম জানায়, ছোট একটি ইরানি তেলবাহী ট্যাঙ্কার মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খার্ক দ্বীপের উপকূলে নোঙর করার স্থানের কাছে থাকা ট্যাঙ্কারটিতে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, হামলার সময় ট্যাঙ্কারটির নাবিকেরা জাহাজটি থেকে সরে যাচ্ছিলেন। ফলে হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ট্যাঙ্কারটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঠিক কী পরিস্থিতিতে হামলাটি চালানো হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে।

তবে ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি নিশ্চিত করেনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যাঞ্চলীয় কমান্ডের কাছেও হামলাটি তারা চালিয়েছে কি না জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের তেল রপ্তানিতে খার্ক দ্বীপের গুরুত্ব অত্যন্ত বেশি। যুদ্ধ শুরুর আগে দেশটির রপ্তানিকৃত তেলের প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের টার্মিনাল দিয়ে সরবরাহ করা হতো। ফলে খার্কে যেকোনো সামরিক হামলা ইরানের জ্বালানি রপ্তানি ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর দেশটির জ্বালানি বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দীর্ঘদিনের এই সংঘাতের কারণে ইরানের অর্থনীতির ওপরও ব্যাপক চাপ তৈরি হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছিলেন, ইরানের তেলকেন্দ্র খার্ক দ্বীপ ‘চূর্ণবিচূর্ণ করে উড়িয়ে দেওয়া হচ্ছে’। তবে এরপর খার্ক দ্বীপে এ ধরনের হামলা হয়েছে—এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। সে সময় খার্কে হামলা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানি নেতারা।

যুদ্ধ শুরুর পর থেকে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহনপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে সমুদ্রপথে ইরানের তেল রপ্তানি বন্ধ করার লক্ষ্যে দেশটির বন্দরগুলোর ওপর মার্কিন নৌবাহিনী অবরোধ আরোপ করে রেখেছে।

খার্ক দ্বীপের কাছে ট্যাঙ্কারে হামলার দাবিটি সত্য হলে তা চলমান সংঘাতের আরো একটি গুরুত্বপূর্ণ সামরিক উত্তেজনা হিসেবে বিবেচিত হবে। তবে হামলার দায়, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার পূর্ণাঙ্গ পরিস্থিতি সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত তথ্য পাওয়া এখনো বাকি।
সানা/ডিসি/আপ্র/৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না
০৫ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অগ্রযাত্রা থামবে না

মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অগ্রগতির গতি ধীর করতে পারলেও দেশকে অচল করে দিতে পারবে না বলে মন্তব্য করেছে...

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার কাছে যে কারণে আর ‘গ্রেট’ নয় ব্রিটেন

রাশিয়ার সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সাম্প্রতিক শব্দচয়নে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছ...

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাড়ির ইঞ্জিনে লুকিয়ে ১২২ কিলোমিটার পাড়ি বিড়ালছানার

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গাড়ির ইঞ্জিনের ভেতর লুকিয়ে প্রায় ৭৬ মাইল বা ১২২ কিলোমিটার পথ পাড়ি...

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের পাত্রী না পেয়ে ২৯ যুবকের আত্মহত্যা

বিয়ের জন্য উপযুক্ত পাত্রী না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করে ভারতের মহারাষ্ট্রের জলগাঁও জেলায় চলতি বছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে