গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্পেনের দাপটেও গোলশূন্য প্রথমার্ধ, মার্তিনেজের দুর্দান্ত নৈপুণ্যে টিকে আছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:১৭ পিএম, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ০৫:৩০ এএম ২০২৬
স্পেনের দাপটেও গোলশূন্য প্রথমার্ধ, মার্তিনেজের দুর্দান্ত নৈপুণ্যে টিকে আছে আর্জেন্টিনা
ছবি

ছবি রয়টার্স

বিশ্বকাপের ফাইনালের প্রথমার্ধে বলের দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে স্পষ্ট আধিপত্য দেখিয়েছে স্পেন। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের দুর্দান্ত নৈপুণ্য ও রক্ষণভাগের দৃঢ়তায় গোলের দেখা পায়নি কোনো দল। ফলে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ের প্রথম ৪৫ মিনিট শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

শুরু থেকেই নিজেদের স্বাভাবিক ছোট ছোট পাসের ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্পেন। পঞ্চম মিনিটেই দানি ওলমোর পাস থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়েছিলেন লামিন ইয়ামাল। কিন্তু তার শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেজ। কয়েক সেকেন্ড পর আরেকটি সুযোগ পেলেও স্প্যানিশ এই ফরোয়ার্ডকে সফল হতে দেয়নি আর্জেন্টিনার রক্ষণ।

অন্যদিকে প্রতি আক্রমণে লিওনেল মেসিকে খুঁজলেও তাকে কার্যকর হওয়ার সুযোগ দেননি স্পেনের গোলরক্ষক উনাই সিমন ও রক্ষণভাগ। ১৭তম মিনিটে অ্যালেক্স বায়েনার ফাউলে পাওয়া মুক্তকিকও কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা।

প্রথম হাইড্রেশন বিরতির আগ পর্যন্ত বলের দখলে ছিল স্পেনের সুস্পষ্ট আধিপত্য। বিরতির সময় পর্যন্ত স্পেনের দখলে ছিল ৬০ শতাংশেরও বেশি বল, যেখানে আর্জেন্টিনা প্রতিপক্ষের রক্ষণ ভেঙে উল্লেখযোগ্য কোনো আক্রমণই গড়ে তুলতে পারেনি।

৩২তম মিনিটের পর পাউ কুবার্সির দুর্বল ব্যাকপাসে কিছুটা চাপে পড়ে স্পেন। সুযোগ বুঝে মেসি বলের দিকে ছুটে গেলেও দ্রুত এগিয়ে এসে বিপদমুক্ত করেন উনাই সিমন।

৩৯তম মিনিটে মিকেল ওইয়ারসাবাল আরেকটি দারুণ সুযোগ পেলেও আবারও বাধা হয়ে দাঁড়ান এমিলিয়ানো মার্তিনেজ। ডাইভ দিয়ে নিশ্চিত গোল রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক।

৪১তম মিনিটে ওইয়ারসাবালকে পেছন থেকে ফাউল করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন আর্জেন্টিনার সেন্টারব্যাক লিসান্দ্রো মার্তিনেজ। কিছুক্ষণ পর চোটের কারণে তাকে তুলে নিয়ে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দিকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি।

প্রথমার্ধের পরিসংখ্যানও স্পেনের শ্রেষ্ঠত্বই তুলে ধরেছে। বলের দখল ছিল স্পেনের ৬৫ শতাংশ, আর্জেন্টিনার ৩৫ শতাংশ। স্পেন মোট ৩৬৩টি পাস সম্পন্ন করে, যেখানে আর্জেন্টিনার পাস ছিল ২০০টি। গোলের উদ্দেশে স্পেন তিনটি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখতে সক্ষম হলেও আর্জেন্টিনা প্রথমার্ধে একটি শটও নিতে পারেনি, এমনকি প্রতিপক্ষের দণ্ডক্ষেত্রেও কার্যকরভাবে প্রবেশ করতে ব্যর্থ হয়।

প্রথম ৪৫ মিনিটে মোট ১৬টি ফাউল হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা করেছে ৯টি এবং স্পেন ৭টি। কর্নার পেয়েছে শুধু স্পেন—দুটি, আর্জেন্টিনা পায়নি একটিও।

এদিকে এই ম্যাচে মাঠে নেমেই ব্যক্তিগত তিনটি অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে তিনি বিশ্বকাপের ফাইনালে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় হয়েছেন। এছাড়া তিনটি বিশ্বকাপ ফাইনালে নিজের দেশকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া প্রথম ফুটবলারও এখন তিনি। একই সঙ্গে ব্রাজিলের কাফুর পর ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার বিরল অর্জনও নিজের করে নিয়েছেন।
সানা/আপ্র/২০/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রি...

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে