গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তরুণ লেখকদের খোঁজে ইউআইইউতে বিশেষ কর্মশালা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:২৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:১৬ এএম ২০২৬
তরুণ লেখকদের খোঁজে ইউআইইউতে বিশেষ কর্মশালা
ছবি

অতিথি ও বক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়

তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তার বিকাশ, গবেষণা ও সমসাময়িক মাধ্যমে লেখালেখির কলাকৌশল নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘ওয়ার্কশপ অন রিসার্চ অ্যান্ড রাইটিং (সেশন ০১)’ শিরোনামে ২ সেপ্টেম্বর ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরাম এবং ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উদ্যোগে মাল্টিপারপাস হলে এ আয়োজন শেষ হয়।

কর্মশালায় বক্তা হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় যুক্ত হন কথাসাহিত্যিক ও সাংবাদিক রাহিতুল ইসলাম। এ ছাড়া স্পিকার হিসেবে উপস্থিত থেকে গবেষণা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ডের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট মো. ওমর ফারুক এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সিএসই বিভাগের জুনিয়র লেকচারার আজওয়াদ আবরার।

শিক্ষার্থীদের উদ্দেশে রাহিতুল ইসলাম বলেন, ‘লেখালেখি কোনো জটিল বা দূরবর্তী বিষয় নয়; আমাদের প্রাত্যহিক জীবনের ছোট ছোট গল্প, সংগ্রাম ও স্বপ্নই সাহিত্যের আসল উপাদান। ডিজিটাল যুগে শব্দের শক্তি অপরিসীম। নিজের অভিজ্ঞতা ও সমাজের বাস্তবতাকে সাহসের সঙ্গে তুলে ধরতে পারলে; সেই গল্পই ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার হতে পারে।’

সেশনে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে স্টোরিটেলিং, কনটেন্ট রাইটিং, প্রযুক্তি ও মানবিক আবেগের মেলবন্ধন এবং লেখালেখিকে পেশা হিসেবে বেছে নেওয়ার বাস্তবসম্মত নানা দিক তুলে ধরেন। প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে গিয়ে তরুণদের ক্যাম্পাস জীবনের নানা রসবোধ ও সহজ-সরল উপস্থাপনায় পরিচালিত সেশনটি শিক্ষার্থীদের দারুণভাবে অনুপ্রাণিত করে।

মূল আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মুক্ত প্রশ্নোত্তর ও অভিজ্ঞতা বিনিময় পর্ব। সেখানে শিক্ষার্থীরা লেখালেখির নানা চ্যালেঞ্জ, বই প্রকাশের প্রক্রিয়া ও ডিজিটাল মাধ্যমে লেখার কৌশল নিয়ে বক্তাদের সঙ্গে সরাসরি কথা বলেন।

ইউআইইউর মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, ‘এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার বাইরে গিয়ে নতুন চিন্তাভাবনা ও সৃজনশীল প্রকাশ ক্ষমতার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শেষপর্বে ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক নাহিদ হাসান খান সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও জ্ঞানভিত্তিক বিকাশে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। পরে আমন্ত্রিত অতিথি ও বক্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পারস্পরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বিনিময়ের মধ্যদিয়ে কর্মশালার প্রথম সেশনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক তানজিলা আমীর, ইউআইইউ লিটারেচার অ্যান্ড রাইটার্স ফোরামের সভাপতি লুৎফুল খবীর রাউফু, সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম ও অর্থ সম্পাদক বদরুল আলম লিয়ন প্রমুখ।
সানা/আপ্র/৫/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের জন্মদিনে শুনি ধর্মবাণী
০৫ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের জন্মদিনে শুনি ধর্মবাণী

কবিতা--------------

লেখক পরিচয়ে বেঁচে থাকা আরো কঠিন: মঞ্জু সরকার
০৫ সেপ্টেম্বর ২০২৬

লেখক পরিচয়ে বেঁচে থাকা আরো কঠিন: মঞ্জু সরকার

কথাসাহিত্যিক মঞ্জু সরকারের ৭৩তম জন্মদিন উপলক্ষে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হয় গ্...

দেশমাতৃকার শৃঙ্খলমুক্তিতে কাজী নজরুল হয়েছেন মহাবিদ্রোহী
২৮ আগস্ট ২০২৬

দেশমাতৃকার শৃঙ্খলমুক্তিতে কাজী নজরুল হয়েছেন মহাবিদ্রোহী

৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি===

রোমান্টিক কবিতা
২৮ আগস্ট ২০২৬

রোমান্টিক কবিতা

ভালোবাসার ভাষা কেবল শব্দের নয়, অনুভূতির গভীরতম প্রসববেদনায় জন্ম নেওয়া চিরন্তন এক সুর। এটি হৃদয়ের তার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে