গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪২ এএম ২০২৬
‘গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
ছবি

শুক্রবার রাজধানীর জুরাইনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে এলাকাবাসীর আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের নেতা মিজানুর রহমান -ছবি সংগৃহীত

গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান দাবি করে সরকারের প্রতি ক্ষোভ ও অসন্তোষ জানিয়েছেন নাগরিক আন্দোলনের নেতা মিজানুর রহমান। তিনি বলেছেন, ‘গ্যাস-বিদ্যুৎ সংকটের সমাধান করুন। ১৭ বছরের দোহাই আর দিয়েন না। মানুষ আর কোনো অজুহাত শুনতে চায় না।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর জুরাইনে গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবিতে এলাকাবাসীর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মিজানুর রহমান বলেন, ‘আপনারা ছয় মাস সময় চেয়েছিলেন। ছয় মাস পার হয়ে গেছে, কোনো সমস্যার সমাধান করতে পারছেন না। এখন নানা অজুহাত দাঁড় করাচ্ছেন।’

সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আপনারা ভয় দেখাবেন না, দেখানোর চেষ্টাও করবেন না। মানুষ তিন বছর আগে ভয়কে জয় করেছে। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে গ্যাস, বিদ্যুৎ ও জলাবদ্ধতায় ভুগছে। আপনারা এই সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নিচ্ছেন না।’

আওয়ামী লীগ সরকারের আমলে ওয়াসার পানি নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা মিজানুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন নাগরিক সমস্যায় ভুগছি। এ সমস্যা সমাধানের জন্য অফিসে গেলে কর্মকর্তারা আমাদের মানুষ মনে করেন না। আর জনপ্রতিনিধিরা ভোটের সময় এসে সব সমাধান করার আশ্বাস দেন। কিন্তু ভোটের পর আর কোনো খোঁজ থাকে না।’

তিনি বলেন, ‘আজকে আমাদের এটা উঠান বৈঠক মনে করতে পারেন। কিন্তু আমরা আপনাদের কার্যক্রম এক মাস দেখব। আমাদের সমস্যার সমাধান না হলে পরের পরিস্থিতির জন্য জনগণকে দায়ী করতে পারবেন না। আমরা এলাকার জনগণকে নিয়ে এই এলাকার সমস্ত মহাসড়ক বন্ধ করে দেবো। রেলপথও বন্ধ করে দেওয়া হবে।’

মিজানুর রহমান আরো বলেন, ‘আমাদের দাবি কীভাবে আদায় করতে হয়, আমরা দেখিয়ে দেবো। আমাদের তেমন পরিস্থিতির দিকে নিয়ে যাবেন না।’

সরকারের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মিজানুর রহমান বলেন, ‘আমরা শুনছি আপনারা বোয়িং কিনছেন। দফায় দফায় চুক্তি করছেন। আমি বলবো, আগে মানুষের মৌলিক চাহিদা পূরণ করুন। বোয়িং পরে কিনুন।’

তিনি অভিযোগ করেন, ‘আমরা মনে করছি, বিদেশিদের খুশি করতে তাদের কাছ থেকে বেশি দামে কিনতে ইচ্ছা করেই সংকট তৈরি করছেন।’

মিজানুর রহমান বলেন, ‘বিগত সময়ে সংকট থাকলেও এত মারাত্মক হয়নি। আপনি আসার পর কেন এত বড় সংকট হবে? আমরা আমাদের দাবি বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে আদায় করবো।’

‘শ্যামপুর-কদমতলীর বিক্ষুব্ধ জনগণ’ ব্যানারে আয়োজিত সমাবেশটি সঞ্চালনা করেন মাহদী। এতে স্থানীয় বাসিন্দা সোহাগ রায়, আলতাব হোসেন, সাগর, মামুন, বাসের আলীসহ অনেকে বক্তব্য দেন।

বক্তারা বলেন, মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অনেক আস্থা রেখেছিল। কিন্তু পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে যে মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হচ্ছে—এমন লক্ষণই তাঁরা বুঝতে পারছেন।

তাঁরা আরো বলেন, ‘এই এলাকার মানুষ আন্দোলন করতে জানে। আপনাদের এক এমপির কথা নিশ্চয়ই মনে আছে। মানুষ বিক্ষুব্ধ হলে এবার কিন্তু সেরকম পরিস্থিতি হতে পারে। তখন এলাকার লোকজনকে দোষ দিতে পারবেন না।’

সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর জুরাইনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সানা/আপ্র/৪/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, মন্ত্রী ঢাকার হাসপাতালে
০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত, মন্ত্রী ঢাকার হাসপাতালে

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে উন্নত চিকিৎসার জন্য ঢা...

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই থাকুন
০৪ সেপ্টেম্বর ২০২৬

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই থাকুন

জন্মষ্টমীর আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে উৎসবের আবহে পালিত হলো শুভ জন্মাষ্টমী
০৪ সেপ্টেম্বর ২০২৬

দেশজুড়ে উৎসবের আবহে পালিত হলো শুভ জন্মাষ্টমী

ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশজুড়ে...

বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও, সন্ত্রাসবিরোধী মামলায় সিফাত কারাগারে
০৪ সেপ্টেম্বর ২০২৬

বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও, সন্ত্রাসবিরোধী মামলায় সিফাত কারাগারে

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে নিয়ে কটূক্তি করে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে