গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৫৮ এএম ২০২৬
হামের উপসর্গে আরো ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৪
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪ জন। এ সময়ে ৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামের তথ্য প্রকাশ করে আসছে। অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৮৮ জন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৪০০ জনের। এরপর সিলেট বিভাগে ১৫২ জন, রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫৬, ময়মনসিংহে ৭৫, খুলনায় ৩৫ এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১১৪ জন রোগী এসেছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ৩২৩, রাজশাহীতে ২৩, সিলেটে ১৪৬, চট্টগ্রামে ২৫৮, বরিশালে ১৪১, ময়মনসিংহে ৩৪, খুলনায় ৬৫ এবং রংপুর বিভাগে ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ২৬২। তাঁদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৩৫০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। আর এ পর্যন্ত হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হামের উপসর্গ নিয়ে বিপুলসংখ্যক মানুষ হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন। তবে সবার নমুনা পরীক্ষা না হওয়ায় দেশে হামের প্রকৃত বিস্তৃতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন। ফলে এ ক্ষেত্রে সরকারি হিসাবের ওপরই পরিসংখ্যানের জন্য নির্ভর করতে হচ্ছে।
সানা/আপ্র/৪/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জ্বর হওয়ার আগেই ফ্লু টিকা নেওয়ার সময়
২০ অক্টোবর ২০২৬

জ্বর হওয়ার আগেই ফ্লু টিকা নেওয়ার সময়

স্বাস্থ্য প্রতিদিন===

প্রতিদিন একই কাঁধে ব্যাগ? অজান্তেই বাড়ছে শরীরের সমস্যা
২০ অক্টোবর ২০২৬

প্রতিদিন একই কাঁধে ব্যাগ? অজান্তেই বাড়ছে শরীরের সমস্যা

বাড়ি থেকে বেরোনোর সময় কাঁধে ব্যাগ ঝুলিয়ে নেওয়া প্রতিদিনের অভ্যাস। অফিসের ল্যাপটপের ব্যাগ হোক কিংবা ব...

যে কারণে আমড়া খাবেন
২০ অক্টোবর ২০২৬

যে কারণে আমড়া খাবেন

টক-মিষ্টি স্বাদের আমড়া অনেকেরই প্রিয় ফল। লবণ-মরিচ দিয়ে কাঁচা আমড়া খাওয়া হোক কিংবা আচার, সালাদ বা জুস...

গর্ভাবস্থায় ব্যায়াম? জেনে নিন কখন বন্ধ করা উচিত
২০ অক্টোবর ২০২৬

গর্ভাবস্থায় ব্যায়াম? জেনে নিন কখন বন্ধ করা উচিত

ব্যায়াম গর্ভাবস্থার একটি কার্যকরী অংশ হতে পারে, যদি গর্ভাবস্থা জটিলতামুক্ত থাকে এবং সেটি হবু মায়ের জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই