গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০০:২৩ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:৫৫ এএম ২০২৬
আশা জাগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশের যুবারা
ছবি

এগিয়ে যাওয়ার এই আনন্দ শেষ পর্যন্ত থাকেনি ইসলাম-মাহাদীদের -ছবি বাহফে

জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত চীনের কাছে হেরে গেল বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টারে নিজেদের রক্ষণে নিষ্ক্রিয়তার সুযোগে গোল হজম করে জুনিয়র পুরুষ হকি এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশের যুবারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনজিয়ানে পুল ‘বি’-এর ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে গোল দুটি করেন মোহাম্মদ ইসলাম ও মাহাদী হাসান।

প্রথম কোয়ার্টারেই জমে ওঠে লড়াই। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে পিছিয়ে দেয় চীন। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি বাংলাদেশকে। কিছুক্ষণ পর ফিল্ড গোল করে দলকে সমতায় ফেরান মোহাম্মদ ইসলাম।

দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে এগিয়ে যায় বাংলাদেশ। সতীর্থের নিখুঁত পাস সার্কেলের ভেতর প্রথম স্পর্শেই নিয়ন্ত্রণে নেন মাহাদী হাসান। এরপর ঠাণ্ডা মাথায় রিভার্স হিটে বল জালে পাঠিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। সেই ব্যবধান ধরে রেখেই বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে গোল শোধে মরিয়া হয়ে ওঠে চীন। ৪৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কুই ওয়েনজুয়ান গোল করে ম্যাচে সমতা ফেরান।

শেষ কোয়ার্টারে এসে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে উঁচু করে বাড়ানো বল দেখেও সার্কেলের ভেতরে বাংলাদেশের খেলোয়াড়েরা ছিলেন অনেকটাই নিষ্ক্রিয়। সেই সুযোগে পোস্টের কাছ থেকে নিখুঁত ফ্লিকে বল জালে পাঠান সুন জিনগ্রান। গোলরক্ষকসহ বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড়েরা এ সময় কার্যত দাঁড়িয়ে দেখেছেন বল জালে জড়াতে। শেষ পর্যন্ত ওই গোলেই ৩-২ ব্যবধানে হার নিশ্চিত হয় বাংলাদেশের। পুল পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ রোববার। ওই ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে তারা।
সানা/আপ্র/৫/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
০৪ সেপ্টেম্বর ২০২৬

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্...

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

১৯ বছরের পথচলার ইতি টানছেন বসনিয়ার কিংবদন্তি জেকো
০৩ সেপ্টেম্বর ২০২৬

১৯ বছরের পথচলার ইতি টানছেন বসনিয়ার কিংবদন্তি জেকো

বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় দলের হয়ে প্রায় দুই দশকের ক্যারিয়ারের ইতি টানছেন এদিন জেকো। আগামী মা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে