গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৫ এএম ২০২৬
দুই হারের পর গভীর রাতে বরখাস্ত জেরার্ড জোন্স
ছবি

জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন

এশীয় ফুটবল কনফেডারেশনের অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে ইলেকট্রনিক বার্তার মাধ্যমে তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

উজবেকিস্তানে অনুষ্ঠিত বাছাইপর্বে স্বাগতিক উজবেকিস্তান ও সিরিয়ার কাছে টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। ফলে মূল পর্বে ওঠার সম্ভাবনা কঠিন হয়ে পড়েছে। দলের এমন পারফরম্যান্সের পর নির্ধারিত সময়ের আগেই জেরার্ড জোন্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচে ভারতের বিপক্ষে দলকে কোচিং করাবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

ফেডারেশন সূত্রে জানা গেছে, জেরার্ড জোন্সের আচরণ নিয়ে আগে থেকেই অসন্তোষ ছিল কর্তৃপক্ষের। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু অপ্রয়োজনীয় নেতিবাচক মন্তব্য নিয়েও সমস্যা তৈরি হয়েছিল। এ ছাড়া সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে তাঁর প্রকাশ্য বিরোধ ছিল।

পরিকল্পনা ছিল, গ্রুপপর্ব শেষ হওয়ার পর জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু উজবেকিস্তানে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর সেই সিদ্ধান্ত আর পিছিয়ে দেওয়া হয়নি।

তাসখন্দে অবস্থানকালেই তাঁর বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। পরে তাঁকে হোটেল ছাড়তে বলা হয়েছে বলে জানা গেছে।
সানা/আপ্র/৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি
০৩ সেপ্টেম্বর ২০২৬

দলবদলে বিপ্লব, নতুন যুগে ম্যানচেস্টার সিটি

দলবদলের শেষ রাতের আগেও মনে হচ্ছিল, এনজো ফার্নান্দেজ হয়তো চেলসিতেই থেকে যাবেন। স্টামফোর্ড ব্রিজের ক্...

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি
০৩ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাট মিলিয়ে নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে আগামী নভেম্বরে। তিন ফরম্যাটের ক্রিকেটকে একটি...

১৯ বছরের পথচলার ইতি টানছেন বসনিয়ার কিংবদন্তি জেকো
০৩ সেপ্টেম্বর ২০২৬

১৯ বছরের পথচলার ইতি টানছেন বসনিয়ার কিংবদন্তি জেকো

বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় দলের হয়ে প্রায় দুই দশকের ক্যারিয়ারের ইতি টানছেন এদিন জেকো। আগামী মা...

এশিয়ান গেমসে সেরা দল পাঠাচ্ছে বাংলাদেশ, চমক শান্ত
০৩ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসে সেরা দল পাঠাচ্ছে বাংলাদেশ, চমক শান্ত

আগের আসরগুলোতে পূর্ণ শক্তির দল না পাঠানোর নীতি থেকে সরে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের এশিয়ান গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 5 ঘন্টা আগে