গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:০১ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৪৩ এএম ২০২৬
১০ জনের সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনা
ছবি

এই জয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা -রয়টার্স

বিশ্বচ্যাম্পিয়নদের থামাতে ১০ জন নিয়েও দীর্ঘ সময় দুর্দান্ত লড়াই করেছে সুইজারল্যান্ড। কিন্তু অতিরিক্ত সময়ের শেষ ভাগে হুলিয়ান আলভারেসের দুর্দান্ত গোল আর শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেসের নিশ্চিত করা গোল—এই দুই আঘাতে শেষ পর্যন্ত ভেঙে যায় সুইস প্রতিরোধ। ৩-১ গোলের জয় নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

রোববার (১২ জুলাই) বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আর্জেন্টিনা। ম্যাচের ১০ মিনিটে লিওনেল মেসির নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন আলেক্সিস মাক আলিস্তের। চলতি বিশ্বকাপে এটি লিভারপুলের এই মিডফিল্ডারের প্রথম গোল। একই সঙ্গে বিশ্বকাপে মেসির এটি দশম অ্যাসিস্ট, আর ছয়টি বিশ্বকাপে ভিন্ন ১০ জন সতীর্থকে গোল করানোর অনন্য কীর্তিও গড়েন তিনি।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি আর্জেন্টিনা। বরং দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। ৬৭তম মিনিটে রিকার্দো রদ্রিগেজের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে এমিলিয়ানো মার্তিনেসকে পরাস্ত করে সমতায় ফেরান দান এনদোয়ে।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৭২তম মিনিটে। প্রথমে লিয়ান্দ্রো পারেদেসকে ফাউলের জন্য হলুদ কার্ড দেখানো হলেও ভিডিও সহকারী রেফারির পরামর্শে সিদ্ধান্ত বদলান রেফারি। রিপ্লেতে দেখা যায়, ব্রিল এমবোলো ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছেন। ফলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস এই ফরোয়ার্ডকে। শেষ ১৮ মিনিট এবং অতিরিক্ত সময় ১০ জন নিয়েই খেলতে হয় সুইজারল্যান্ডকে।

সংখ্যাগত সুবিধা পেয়েও নির্ধারিত সময়ে জয়সূচক গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা। শেষ দিকে নিকো গনসালেস, মেসি ও লিসান্দ্রো মার্তিনেস সুযোগ পেলেও দুর্দান্ত গোলরক্ষক গ্রেগর কোবেল সুইসদের লড়াইয়ে রাখেন। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়েও দীর্ঘক্ষণ জমাট রক্ষণে আর্জেন্টিনাকে আটকে রাখে সুইজারল্যান্ড। কিন্তু ১১৪তম মিনিটে হোসে মানুয়েল লোপেসের পাস থেকে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁকানো দুর্দান্ত শটে জাল খুঁজে নেন হুলিয়ান আলভারেস। বিশ্বকাপে এটিই তার প্রথম গোল, আর সেই গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা।

এরপর যোগ করা সময়ে সুইজারল্যান্ড সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালালে পাল্টা আক্রমণে ব্যবধান আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। থিয়াগো আলমাদার শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে সহজেই জালে পাঠান লাউতারো মার্তিনেস। তাতেই ৩-১ গোলের জয় নিশ্চিত হয় লিওনেল স্কালোনির দলের।

ম্যাচের শুরুতে ১০ মিনিটেই এগিয়ে যাওয়া আর্জেন্টিনা পরে কিছুটা ছন্দ হারালেও শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও সুযোগ কাজে লাগানোর দক্ষতায় জয় তুলে নেয়। অন্যদিকে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা সুইজারল্যান্ড ১০ জন নিয়েও দীর্ঘ সময় দারুণ লড়াই করে প্রশংসা কুড়িয়েছে।

এই জয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আর্জেন্টিনা। এখন তাদের লক্ষ্য শিরোপা ধরে রাখার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া।
সানা/আপ্র/১২/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
১০ অক্টোবর ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে বিশ্ব যখন হাতের মুঠোয়, তখন এটিকে ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার হিসেবে...

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ
১০ অক্টোবর ২০২৬

টানা ৪ ম্যাচ হেরে ছাঁটাই তুরস্কের কোচ

উয়েফা নেশন্স লিগে ব্যর্থতার চক্রে যেভাবে ঘুরপাক খেয়েছে তুরস্ক, তাতে এমনটা যেন হওয়ারই ছিল। কোচ ভেনচেন...

বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০
১০ অক্টোবর ২০২৬

বিতর্কের মাঝে রোনালদোর গোল নম্বর ৯৮০

প্রধান কোচ জর্জে জেজুসের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বিতর্কের জন্ম দেওয়া ক্রিশ্চিয়ানো রো...

বাংলাদেশের বিপক্ষে ভালো অবস্থানে থেকে দিন শেষ করলো আফগানিস্তান
১০ অক্টোবর ২০২৬

বাংলাদেশের বিপক্ষে ভালো অবস্থানে থেকে দিন শেষ করলো আফগানিস্তান

আবুধাবিতে একমাত্র টেস্টে শুরুতে মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই থাকবে। কিন্তু সময় গড়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে