গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মেনু

‘লড়াই করে জিতেছি’, বাংলাদেশকে হারিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০৯ পিএম, ০৭ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৪৮ এএম ২০২৬
‘লড়াই করে জিতেছি’, বাংলাদেশকে হারিয়ে জিম্বাবুয়ের অধিনায়ক
ছবি

ছবি সংগৃহীত

হারারেতে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে মাত্র ১১৬ রানে গুটিয়ে দিয়ে ২৫ রানের অবিশ্বাস্য জয় পায় জিম্বাবুয়ে। ম্যাচ শেষে অধিনায়ক রিচার্ড এনগারাভা ও ম্যাচসেরা নিউম্যান নিয়ামহুরি জানালেন, তাদের আত্মবিশ্বাস ছিল শেষ পর্যন্ত লড়ে গেলে ম্যাচ জিতবেন।

বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশকে ৩৩.১ ওভারে ১১৬ রানে অলআউট করেছে জিম্বাবুয়ে। এনগারাভা এবং ব্র্যাড ইভান্স ৩টি করে উইকেট শিকার করেন। ম্যাচসেরা নিয়ামহুরি বল হাতে ২২ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়েও নেন দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ।

ম্যাচ শেষে অধিনায়ক রিচার্ড এনগারাভা বলেন, ‘ড্রেসিংরুমে আমাদের আলোচনা ছিল, আমরা জিম্বাবুইয়ান, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আমাদের আছে। আমরা বিশ্বাস করেছিলাম– এই কঠিন অবস্থা থেকেও লড়াই করে বেরিয়ে আসতে পারব। আমরা শেষ পর্যন্ত লড়ে যাই, আর দল হিসেবেই সেই লড়াইটা করি।’

অবশ্য শুরুতে জিম্বাবুয়েও চরম বিপর্যস্ত ছিল। নবম উইকেটে তাদের গুরুত্বপূর্ণ জুটি নিয়ে এনগারাভা বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল বিষয়টাকে যতটা সম্ভব সহজ রাখা। বলটা ভালোভাবে দেখা এবং পরিস্থিতি অনুযায়ী খেলা।’

দলের অবিশ্বাস্য এই জয় নিয়ে পরে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘অনুভূতিটা সত্যিই দারুণ। এমন জয় খুবই বিশেষ অনুভূতি দেয়। আশা করি এই ধারাবাহিকতা বজায় থাকবে। সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটা ভেবে আমি খুবই আনন্দিত।’

‘দর্শকদের সমর্থন ছিল অসাধারণ। তারা আমাদের দ্বাদশ খেলোয়াড়ের মতোই ভূমিকা রেখেছে। তাদের পাশে পাওয়া সত্যিই দারুণ ব্যাপার’, আরো যোগ করেন এনগারাভা।

এসি/আপ্র/০৭/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ আটে দুর্দান্ত বেলজিয়াম
০৭ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে শেষ আটে দুর্দান্ত বেলজিয়াম

শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিলো বেলজিয়াম। সেট...

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি
০৭ জুলাই ২০২৬

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টাইন টেলিভিশন সাংবাদিক সোফি মার্তিনেসের সঙ্গে প্রেমের...

শেষ মুহূর্তের গোলে রোনালদোকে শূন্য হাতে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
০৭ জুলাই ২০২৬

শেষ মুহূর্তের গোলে রোনালদোকে শূন্য হাতে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বিদায়টা রাঙানো হল...

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে অশ্রুসিক্ত নেইমার বললেন-এখানেই শেষ
০৭ জুলাই ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে অশ্রুসিক্ত নেইমার বললেন-এখানেই শেষ

বিশ্বকাপ থেকে ব্রাজিলের শেষ ষোলোতেই বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তারকা ফরোয়ার্ড নে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রতিহিংসার রাজনীতি নয়, ন্যায়বিচারই অগ্রাধিকার

প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। আপনি কি মনে করেন, মাননীয় হুইপের এই বক্তব্য মোতাবেক সরকার পরিচালিত হচ্ছে বা হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে