গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

মেনু

বিশ্বকাপ থেকে ‘নিষ্ঠুর’ বিদায়কে মেনে নিতে পারছেন না সেনেগাল কোচ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০৭ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:৫৬ এএম ২০২৬
বিশ্বকাপ থেকে ‘নিষ্ঠুর’ বিদায়কে মেনে নিতে পারছেন না সেনেগাল কোচ
ছবি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ৮৬ মিনিট পর্যন্ত বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচটি ৩-২ ব্যবধানে হেরে যায় সেনেগাল। ম্যাচের ১২৪ মিনিটে পেনাল্টি থেকে বেলজিয়ামের হয়ে জয়সূচক গোলটি করেন টিলেমান্স। দলের এমন করুণ ও নিষ্ঠুর বিদায় আহত করেছে সেনেগালের কোচকে। তবে সব ছাপিয়ে পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা৷

অতিরিক্ত সময়ের শেষ দিকে দেওয়া সেই পেনাল্টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন সেনেগালের প্রধান কোচ পাপে থিয়াও। সেই পেনাল্টি থেকেই বেলজিয়াম ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে এবং সেনেগালের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়।

ম্যাচ শেষে ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে থিয়াও বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি। আর এটা অবশ্যই খুব কষ্টের। প্রতিপক্ষকে অভিনন্দন জানাতেই হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ২-০ গোলের লিড ধরে রাখতে পারিনি। তারা দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসেছে, যা সামলানো সহজ ছিলো না। এরপর পেনাল্টির ঘটনাও ঘটেছে। ফুটবলে এমনই হয়। সবাই এই সিদ্ধান্তের নিজস্ব ব্যাখ্যা দেবে, কিন্তু আমি রেফারিং বিতর্কে যেতে চাই না। বেলজিয়ামকে শেষ ষোলোতে ওঠার জন্য অভিনন্দন জানাই, এটুকুই।’

বুধবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দাপট দেখায় সেনেগাল। দ্বিতীয়ার্ধের ৪০তম মিনিট পর্যন্ত তারা ২-০ গোলে এগিয়ে ছিলো।

কিন্তু মাত্র তিন মিনিটের ব্যবধানে বেলজিয়াম দুটি গোল করে সমতা ফেরায় এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে বেলজিয়াম।

ম্যাচের বিশ্লেষণে থিয়াও বলেন, ‘ম্যাচের কিছু সময়ে আমাদের কয়েকজন খেলোয়াড় শারীরিক সমস্যায় পড়েছিল। কেউ কেউ এতটাই ক্লান্ত ছিল যে আর খেলতে পারছিলো না। কিন্তু একবার আমরা লিড হারানোর পরও আমাদের সুযোগ ছিল ম্যাচটা ধরে রাখার। এখন আমাদের এই ফল মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ফুটবল এমনই।’

বিতর্কিত মুহূর্তটি আসে অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে। বক্সে একটি ক্রসের সময় কামারা ট্যাকল করলে ইউরি টিলেমান্স মাটিতে পড়ে পেনাল্টির আবেদন জানান। মাঠের রেফারি, হন্ডুরাসের সাঈদ মার্টিনেজ, প্রথমে পেনাল্টি দেননি।

তবে প্রায় দুই মিনিট ভিডিও পর্যালোচনার পর ভিএআরের দায়িত্বে থাকা রোদলফো টোস্কি রেফারিকে পেনাল্টি দেওয়ার সুপারিশ করেন। এরপর আরো দুই মিনিট ফুটেজ দেখে মার্তিনেজ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে পেনাল্টি দেন। অতিরিক্ত সময়ের ১৬তম মিনিটে ইউরি টিলেমান্স সেই পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচ শেষে থিয়াও বলেন, ‘এটা খুবই নিষ্ঠুর এক পরাজয়। আমরা ভালো খেলছিলাম, দুই গোলে এগিয়েও ছিলাম। কিন্তু ফুটবল শুধু ৮৫ মিনিটের খেলা নয়। শেষ পর্যন্ত তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে, আর আমরা সেটা সামলাতে পারিনি। বেলজিয়ামকে অভিনন্দন জানাতেই হবে। আমাদের শুধু কাজ করে যেতেহবে।’

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘আমরা পুরো ম্যাচেই লড়াইয়ে ছিলাম। জিতলে কথা বলা সহজ হয়, কিন্তু এখন আমাদের টুর্নামেন্ট শেষ। সামনে তাকাতে হবে। কোথায় ভুল করেছি, সেটা বিশ্লেষণ করতে হবে এবং ভবিষ্যতে আরো ভালো করার জন্য সেই ভুলগুলো সংশোধন করতে হবে।’

গ্রুপ পর্বে সেনেগাল ইরাকের বিপক্ষে একটি ম্যাচ জিতেছিলো এবং ফ্রান্স ও নরওয়ের কাছে হেরেছিলো। এরপর নকআউট পর্বের প্রথম ম্যাচেই বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো তারা। অন্যদিকে, শেষ ষোলোতে বেলজিয়ামের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

এসি/আপ্র/২/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক
০২ জুলাই ২০২৬

বিশ্বকাপের মাঝেই প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

পুরো বিশ্ব এখন ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্যস্ত। আর এর মাঝেই গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছা...

হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড
০২ জুলাই ২০২৬

হ্যারি কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড

ছয় দশকের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল ইংল্যান্ড। ম্যাচের শ...

‘মেসি আরো গোল করুক কিন্তু আমি বিশ্বকাপ জিততে চাই’
০১ জুলাই ২০২৬

‘মেসি আরো গোল করুক কিন্তু আমি বিশ্বকাপ জিততে চাই’

কিলিয়ান এমবাপে যেভাবে ছুটছেন তাতে মনে হচ্ছে খুব সহসাই বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের আয়ত্তে...

ধর্ষণের অভিযোগ থাকলেও বিশ্বকাপে খেলছেন যে সব ফুটবলার
০১ জুলাই ২০২৬

ধর্ষণের অভিযোগ থাকলেও বিশ্বকাপে খেলছেন যে সব ফুটবলার

২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া অন্তত পাঁচজন ফুটবলার ধর্ষণ বা যৌন নিপীড়নের অভিযোগে তদন্তের মুখে পড়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ধর্ষণ মামলার সংখ্যা বৃদ্ধির কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ধর্ষণের মামলা কিছুটা বেড়েছে বলে যে পরিসংখ্যান দেখা যাচ্ছে, তার অন্যতম কারণ হলো এখন ভুক্তভোগীরা সহজেই মামলা করতে পারছেন। আগে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন হস্তক্ষেপের কারণে অনেক ভুক্তভোগী থানায় গিয়ে মামলা করতে পারতেন না বা করতে চাইতেন না। আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্য সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে