গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

‘মেসি আরো গোল করুক কিন্তু আমি বিশ্বকাপ জিততে চাই’

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০৯ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ০৮:৫৩ এএম ২০২৬
‘মেসি আরো গোল করুক কিন্তু আমি বিশ্বকাপ জিততে চাই’
ছবি

ছবি: সংগৃহীত

কিলিয়ান এমবাপে যেভাবে ছুটছেন তাতে মনে হচ্ছে খুব সহসাই বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের আয়ত্তে নিয়ে নিবেন। সুইডেনের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। এবারের বিশ্বকাপে ৬ গোল করে যৌথভাবে মেসির সঙ্গে সর্বোচ্চ গোলদাতা তালিকায় সবার উপরে রয়েছেন তিনি।

এছাড়া বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসির (১৯) থেকে এখন তিনি মাত্র দুই গোল পিছিয়ে আছেন; এমবাপ্পের মোট গোল ১৭টি।

ম্যাচ শেষে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড সম্পর্কে জিজ্ঞেস করা হলে মেসি বলেন, 'না, না, না। আমাদের লক্ষ্য হলো দল হিসেবে যতদূর সম্ভব এগিয়ে যাওয়া এবং ১৯ জুলাই আবার এখানে ফিরে আসা। স্বাভাবিকভাবেই আমি যত বেশি গোল করব, ততই সর্বোচ্চ গোলদাতার তালিকায় ওপরে উঠব।'

মেসির সঙ্গে প্রতিযোগিতা করতে চান কিনা এমন প্রশ্নে তিনি আরো বলেন, 'আমি নিশ্চিত, লিও (মেসি) আরো গোল করবে। কিন্তু আমি সেটা নিয়ে ভাবছি না। আমার পুরো মনোযোগ আমাদের প্রতিপক্ষ এবং টুর্নামেন্টের বাকি অংশে। আমি আমার দেশের জন্য ইতিহাস গড়তে চাই এবং দেশের মানুষকে গর্বিত করতে চাই।'

এসি/আপ্র/০১/০৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস
২২ নভেম্বর ২০২৬

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার শিরোপা জিতেছে আর্জেন্টিন...

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি
২২ নভেম্বর ২০২৬

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হারের ম্যাচে মেজাজ হারি...

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে
২১ নভেম্বর ২০২৬

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়ে...

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান
২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই