গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

আত্মঘাতী গোলে জয়ের স্বপ্ন ভাঙলো মিসরের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ২৩:০৪ এএম ২০২৬
আত্মঘাতী গোলে জয়ের স্বপ্ন ভাঙলো মিসরের
ছবি

ছবি সংগৃহীত

মিসর দারুণ শুরু করেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি। ২০২৬ বিশ্বকাপের ‘জি’ গ্রুপে বেলজিয়ামের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আত্মঘাতী গোলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। সপ্তম মিনিটে কেভিন ডি ব্রুইনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ২০তম মিনিটে প্রথম বড় সুযোগেই এগিয়ে যায় মিসর। মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে বক্সের বাইরে থেকে শক্তিশালী ডান পায়ের শটে গোল করেন ইমাম আশওয়ার। থিবো কর্তোয়া সঠিক দিকেই ঝাঁপ দিলেও বল ঠেকাতে পারেননি।

মিসরের হয়ে ৩০তম ম্যাচে এসে এটি ছিল ইমাম আশওয়ারের প্রথম আন্তর্জাতিক গোল।

গোল হজমের পর দ্রুতই আক্রমণ বাড়ায় বেলজিয়াম। ডি ব্রুইনে, জেরেমি ডকু ও রোমেলু লুকাকুরা একাধিক সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে সমতা ফেরাতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে প্রতি আক্রমণে মিসরও প্রতিপক্ষকে চাপে রাখে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ডকুর শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ৫৩তম মিনিটে ডি ব্রুইনের ফ্রি কিক পোস্টে লেগে ফিরে এলে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হাতছাড়া করে বেলজিয়াম।

ম্যাচে সমতা ফেরে ৬৫তম মিনিটে। বদলি হিসেবে নামার পরপরই রোমেলু লুকাকুর ক্রস ঠেকাতে গিয়ে বল নিজের জালে পাঠান মিসরের ডিফেন্ডার মোহাম্মদ হানি। আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম।

এরপরও দুই দলই জয়ের জন্য চেষ্টা চালায়। ডি ব্রুইনের ফ্রি কিক ও রিবাউন্ড শট একাধিকবার রুখে দেন মিসরের গোলরক্ষক। ৮৯তম মিনিটে পেনাল্টির আবেদন করলেও রেফারি তা নাকচ করেন। শেষ পর্যন্ত সুযোগ তৈরি করেও আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস
২২ নভেম্বর ২০২৬

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার শিরোপা জিতেছে আর্জেন্টিন...

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি
২২ নভেম্বর ২০২৬

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হারের ম্যাচে মেজাজ হারি...

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে
২১ নভেম্বর ২০২৬

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়ে...

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান
২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই