গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

সিডনির গরম মানিয়ে নেওয়ার লড়াই আনিকার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩২ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৮:০২ এএম ২০২৬
সিডনির গরম মানিয়ে নেওয়ার লড়াই আনিকার
ছবি

ছবি সংগৃহীত


বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপ খেলতে গত পরশু রাতে সিডনি পৌঁছেছে।

আজ দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ দল সিডনির ভ্যালেন্টাইন্স পার্কে অনুশীলন করেছে। এশিয়া কাপে বাংলাদেশ দলে রয়েছেন সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া।

আজ সিডনিতে দ্বিতীয় দিনের অনুশীলনের পর বাফুফে আনিকার ভিডিও বার্তা দিয়েছে। সেখানে তিনি বলেন, ‘আজ আমাদের অনুশীলনের দ্বিতীয় দিন। এখানে প্রচুর গরম। তবে আমরা মানিয়ে নিচ্ছি এবং প্রতিদিন এটি আরও উন্নত হচ্ছে।’’

সুইডেনের ঠান্ডা পরিবেশ থেকে অস্ট্রেলিয়ার সিডনির গরম আনিকার কাছে কঠিন স্বাভাবিক।

এ নিয়ে বলেন, ‘সত্যি বলতে, আবহাওয়া নিয়ে আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আমি এখনও এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং বাংলাদেশের চেয়ে এখানকার আবহাওয়া অনেক বেশি গরম।’

দলের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন আনিকা। সবার সঙ্গে ভালো সময় কাটছে তার, ‘আমি আবারও আফিদার সঙ্গেই থাকছি এবং আমরা সিডনিতে খুব মজা করছি। দলের সবার মধ্যকার বোঝাপড়া আরও ভালো হচ্ছে।’

 

ডিসি/আপ্র/২২/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস
২২ নভেম্বর ২০২৬

শিরোপা জয়ের পর সাক্ষাৎকারে জ্ঞান হারালেন পারেদেস

দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ ক্লাব ফুটবল প্রতিযোগিতা কোপা সুদামেরিকানার শিরোপা জিতেছে আর্জেন্টিন...

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি
২২ নভেম্বর ২০২৬

প্রতিপক্ষের মুখে বল ছুড়ে মেরে সমালোচনায় মেসি

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হারের ম্যাচে মেজাজ হারি...

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে
২১ নভেম্বর ২০২৬

মুম্বাই ছেড়ে দিল্লির সঙ্গে যুক্ত হলেন জায়াওয়ার্দেনে

আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর এক মাস পর নতুন ঠিকানায় যোগ দিয়ে...

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান
২১ নভেম্বর ২০২৬

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হারালেন রিজওয়ান

পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই