গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

এসিসির সভায় যোগ দিতে কুয়েতে গেলেন বুলবুল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:০৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৪৬ এএম ২০২৬
এসিসির সভায় যোগ দিতে কুয়েতে গেলেন বুলবুল
ছবি

ছবি সংগৃহীত

এশিয়ার ক্রিকেট খেলুড়ে দেশগুলোকে নিয়ে গঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যার বড় একটা অংশ বাংলাদেশও। আর সেই এসিসির সভা রয়েছে আজ বুধবার। সভাতে যোগ দিতে গতকাল রাতে কুয়েতের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

বুধবার পৌঁছেও গিয়েছেন তিনি। সেখানে সব দেশের ক্রিকেট প্রধানদের নিয়ে হবে বৈঠক। দুই দিনের সফর শেষে আবার দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের। ঢাকা পোস্টকে বিসিবির একজন পরিচালক এমনটি জানিয়েছেন। 

এর আগে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশকে বাইরে রেখেই শুরু হয়েছে এই বড় টুর্নামেন্ট। পরে বাংলাদেশের প্রতি সমর্থন জানায় পাকিস্তান। তারই জেরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তও নিয়েছিল পিসিবি। 

শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে পাকিস্তান। তাদের সরকার জানিয়েছে, বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতে ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলার অনুমতি দিয়েছে তারা। 

অনুরোধ করা দেশগুলোর মধ্যে বাংলাদেশও ছিল। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পাকিস্তানকে মাঠে নামার অনুরোধ করেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

 

এসি/আপ্র/১১/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন
২২ আগস্ট ২০২৬

ব্যাটিং-বিপর্যয়ের পর শরিফুলের বীরত্বে রোমাঞ্চকর দিন

অস্ট্রেলিয়ার পরিবেশ ও উইকেটের সুবিধা নিয়ে প্রথম দিনেই চরম রোমাঞ্চ উপহার দিল ম্যাকাই টেস্ট। এক দিনে ১...

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের
২২ আগস্ট ২০২৬

ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের

নানা অনিশ্চয়তার পর ফিফা আসিয়ান কাপে খেলা নিশ্চিত হয়েছে বাংলাদেশের। শুক্রবার রাতে ফিফা থেকে বাংলাদেশক...

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি
২২ আগস্ট ২০২৬

বিপিএল স্থগিতের সিদ্ধান্তে শঙ্কিত ক্রিকেটাররা, বিকল্প টুর্নামেন্টের দাবি

আর্থিক অস্বচ্ছতা, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং বিসিবির ওপর লোকসানের বিপুল বোঝা পরিহার করে টুর্নামেন্টট...

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন
২২ আগস্ট ২০২৬

জাতীয় হকি দলে দুই ভাই জিমি ও রাকিন

ক্লাব ফুটবলে একই দলে খেলার পর জাতীয় দলের জার্সিতেও একসঙ্গে মাঠে নামার স্বপ্ন ছিল দুই ভাই রাসেল মাহমু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই