গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

পথহারা ইউনাইটেডকে হারাল আতলেতিকো মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৫৩ এএম ২০২৬
পথহারা ইউনাইটেডকে হারাল আতলেতিকো মাদ্রিদ
ছবি

ছবি সংগৃহীত

এক ইংলিশ ক্লাবের বিপক্ষে হেরে আসর শুরুর পর, আরেক ইংলিশ ক্লাবের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের দেখা পেল আতলেতিকো মাদ্রিদ। ঘুরে দাঁড়ানোর অভিযানে তারা হারিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেডকে। 

ঘরের মাঠে মঙ্গলবার ২-০ গোলে জিতেছে মাদ্রিদের দলটি। পাবলো বারিওস দলকে এগিয়ে নেওয়ার পর, শেষ দিকে ব্যবধান বাড়ান লুকমান। লেনি ইয়েরো লাল কার্ড দেখায়, শেষের বেশ কিছুটা সময় ১০ জন নিয়ে খেলতে হয় ইউনাইটেডকে। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়শূন্য রইল মাইকেল ক্যারিকের দল। 

আর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জিতল আতলেতিকো। দুই ম্যাচে একটি করে জয়ে সমান ৩ পয়েন্ট এই দুই দলের। আরও অনেক দলেরও পয়েন্ট ৩। গোলের হিসেবে আতলেতিকো আছে ১৩ নম্বরে, ইউনাইটেড আছে সাত নম্বরে।


ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া ইউনাইটেড এখানে ম্যাচ শুরু হতেই রক্ষণে গড়বড় পাকিয়ে গোল খেয়ে বসে। ম্যাচের ঘড়িতে সময় তখন ৪৭ সেকেন্ড! ডি-বক্সে প্রতিপক্ষের মুভমেন্ট বুঝে উঠতে না পেরে বাঁ পাশের পোস্টের কাছে চলে যান গোলরক্ষক, সতীর্থের পাস ফাঁকায় পেয়েই শট নেন পাবলো বারিওস, ডিফেন্ডার হেভেন তড়িৎ চেষ্টায় বলের গতি কমালেও, ঠিকই তা গোললাইন পেরিয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকোর এটা দ্বিতীয় দ্রুততম গোল। 

গত বছরের মার্চে রেয়াল মাদ্রিদের বিপক্ষে কনর গ্যালাঘারের ২৭ সেকেন্ডের গোলটি সবচেয়ে দ্রুততম। 

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো, তবে কোনোমতে সে যাত্রায় বেঁচে যায় ইউনাইটেড। ডি-বক্সের ডান দিকে ফ্রি কিক পায় আতলেতিকো; আলেখান্দ্রো গ্রিমাল্দোর বাঁকানো শট দুইজনের রক্ষণপ্রাচীরের ওপর দিয়ে গিয়ে পোস্ট ও ক্রসবারের সংযোগস্থলে লাগে। 

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে আবারও পোস্টে বল লাগার হতাশায় পোড়ে আতলেতিকো। দূরের পোস্টে দারুণ পাস বাড়ান বারিওস, সেখানে হুলিয়ান আলভারেসের ভলি পোস্টে প্রতিহত হয়।


তিন মিনিট পর দারুণ একটি সুযোগ নষ্ট হয় ইউনাইটেডের। গোলরক্ষককে এগিয়ে থাকতে দেখে তার ওপর দিয়ে শট নেন ব্রুনো ফের্নান্দেস, একটুর জন্য সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। ৭০তম মিনিটে তাদের সামনে দুর্ভাগ্য বার্ধা হয়ে দাঁড়ায়; ডি-বক্সের বাঁ দিক থেকে ফের্নান্দসের জোরাল শট ক্রসবার কাঁপায়। 

এর কিছুক্ষণ পরই বড় ধাক্কাটা খায় ইউনাইটেড। ৭৪তম মিনিটে মাঝমাঠে সতীর্থের পাস ধরে সবাইকে পেছনে ফেলে দৌড় দেন লুকমান, পেছন থেকে তাকে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন লেনি ইয়োরো। ৭৯তম মিনিটে ইউনাইটেডের ঘুরে দাঁড়ানোর আশাও প্রায় শেষ করে দেন লুকমান। 

 

ডেভিডের শট গোলরক্ষক আটকালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি, আলগা বল ফাঁকায় পেয়ে অনায়াসে জালে ঠেলে দেন নাইজেরিয়ান উইঙ্গার লুকমান।

 

wWwm/AvcÖ/14/10/2026
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে