গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৭ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৪০ এএম ২০২৬
‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
ছবি

ছবি সংগৃহীত

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দেখতেন বড় মঞ্চে খেলার, সেই লিওনেল মেসিই এখন দাঁড়িয়ে আছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ প্রান্তে। 

 

বিদায়ের ক্ষণ যত ঘনিয়ে আসছে, ততই যেন স্মৃতির পাতাগুলো উঁকি দিচ্ছে আর্জেন্টাইন মহাতারকার মনে। জাতীয় দলের ক্যাম্পে শেষবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন। চারপাশে চেনা মুখ, পরিচিত পরিবেশ, একই জার্সি কিন্তু মেসি জানেন, খুব শিগগিরই এসবই হয়ে যাবে শুধুই স্মৃতি।


সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিজের সেই আবেগই প্রকাশ করেছেন মেসি। ছবির সঙ্গে লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, জানি এগুলো আমি মিস করব।’ সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনের বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিজের সেই আবেগই প্রকাশ করেছেন মেসি। ছবির সঙ্গে লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত, জানি এগুলো আমি মিস করব।’ 

কতটা পথ পেরিয়ে আজকের মেসি? রোজারিওর সেই ছোট্ট শহর থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর গল্পটা মোটেও সহজ ছিল না। বাবা হোর্হে মেসির সিদ্ধান্ত, পরিবারের ত্যাগ আর মেসির নিজের অবিশ্বাস্য পরিশ্রম, সব মিলিয়েই তৈরি হয়েছে ফুটবলের এই মহাকাব্য।


দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে কোটি কোটি মানুষের আবেগের নাম মেসি। কখনো তাঁর বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের ভাগ্য, কখনো অবিশ্বাস্য ড্রিবলিংয়ে স্তব্ধ হয়েছে প্রতিপক্ষ, আবার কখনো নিখুঁত ফ্রি-কিকে বল জড়িয়েছে জালে। কিন্তু এবার সেই অধ্যায়ের ইতি টানার পালা। 

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ের ক্ষণ গোনা শুরু হয়ে গেছে। শেষবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন তিনি। ক্যাম্পের এই চেনা মুহূর্তগুলোই যে আর ফিরে আসবে না, সেটি মেসির নিজের কথাতেই স্পষ্ট।


সেই ছবিগুলোতে শুধু খেলোয়াড়রাই নন, ছিলেন কোচিং স্টাফ, এএফএর কর্মী এবং সভাপতি ক্লদিও তাপিয়াও। যেন পুরো আর্জেন্টিনা ফুটবল পরিবার একসঙ্গে দাঁড়িয়ে আছে তাদের সবচেয়ে বড় তারকার শেষ অধ্যায়ের সাক্ষী হতে। 

বুধবার বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর সেই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো দেখা যাবে মেসিকে।

ডিসি/আপ্র/০৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স
০৬ অক্টোবর ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটের ৪ গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল ফ্রান্স। তবে আচমকা গোল করে এগিয়ে গেল বেলজিয়াম। জাগাল ফরাসিদের বিপক্ষে...

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক
০৬ অক্টোবর ২০২৬

পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেতানো অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগ করেছেন। তিন ফর...

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি
০৬ অক্টোবর ২০২৬

প্রথমবার আইপিএলে প্রধান কোচের দায়িত্বে গাঙ্গুলি

ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে নির্দিষ্ট দলের দায়িত্বে আগেও দেখা গেছে ‘মহারাজা’খ্যাত সৌরভ গা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে