গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেসির ১০ নম্বর জার্সি আপাতত কারও নয়, বললেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৩ এএম ২০২৬
মেসির ১০ নম্বর জার্সি আপাতত কারও নয়, বললেন স্কালোনি
ছবি

ছবি সংগৃহীত

লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পরবেন, সেই প্রশ্নের উত্তর এখনই দিতে চান না কোচ লিওনেল স্কালোনি। মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের আগে এই ঐতিহ্যবাহী জার্সি আপাতত খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। 

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা বুধবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। মেসি-পরবর্তী যুগে এটাই হবে আলবিসেলেস্তেদের প্রথম পরীক্ষা। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন ৩৯ বছর বয়সী মেসি। 

তার আগে প্রথম দুই ম্যাচের দলে থাকছেন না এই কিংবদন্তি। মেসির বিদায়ের পর আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, বিশ্ব ফুটবলের অন্যতম বিখ্যাত ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে। তবে স্কালোনি জানিয়েছেন, এখনই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।


তিনি বলেন, ‘এই ম্যাচগুলোর জন্য কাউকে ১০ নম্বর দিতে আমরা বাধ্য নই। তাই লিওর বিদায়ী ম্যাচ পর্যন্ত এটি কাউকে দেওয়া হবে না।’ তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত কাউকে এটি নিতে হবে, কারণ এই জার্সি পরা বিশেষ একটি বিষয়। তবে কে পরবে, সেটি এখনো ঠিক করিনি।’ 

২০২২ বিশ্বকাপ জয়ের সময় এবং আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচের বেশিরভাগ সময় ১০ নম্বর জার্সিই পরেছেন মেসি। জাতীয় দলের হয়ে তার শেষ বিশ্বকাপ ছিল ষষ্ঠ আসর, যেখানে তিনি আট ম্যাচে আট গোল করেন। আর্জেন্টিনার হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে গোল সংখ্যা ১২৫টি। এর মধ্যে বিশ্বকাপে করেছেন ২১ গোল। 

 

মেসিকে ছাড়া নতুন যুগের শুরুতে আর্জেন্টিনার খেলার ধরনেও কিছু পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন স্কালোনি, ‘আমরা ভিন্নভাবে খেলার একটি পথ খুঁজে নেব। এই ম্যাচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্যই। তবে আমাদের মূল দর্শন থাকবে বলের নিয়ন্ত্রণ রাখা। এরপর পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে হবে।’


বলিভিয়ার বিপক্ষে আক্রমণভাগে হুলিয়ান আলভারেস ও লাওতারো মার্তিনেসকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। আগে এই দুই স্ট্রাইকারকে একসঙ্গে খুব বেশি ব্যবহার করেননি তিনি। যদিও শুরুর একাদশ নিশ্চিত করেননি আর্জেন্টিনা কোচ। তবে ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে খেলা বেশিরভাগ ফুটবলারই থাকবেন। 

সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে রাইট-ব্যাকে আগুস্তিন গিয়াইয়ের সুযোগ পাওয়া, নিষেধাজ্ঞায় থাকা এনসো ফার্নান্দেজের জায়গায় এক্সেকিয়েল পালাসিওসের নামা এবং ভ্যালেন্তিন বারকোর মাঝমাঠে খেলা। মেসির অনুপস্থিতিতে আক্রমণ সাজানোর দায়িত্বে থাকবেন ইতালির কোমোতে খেলা নিকোলাস পাস। এদিকে স্কালোনির নিজের ভবিষ্যৎ নিয়েও কিছুদিন ধরে আলোচনা চলছিল। চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে তার বর্তমান চুক্তি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে নতুন চুক্তির আলোচনা এগিয়েছে বলে জানিয়েছেন তিনি।


স্কালোনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো চালিয়ে যাওয়ার ইচ্ছাটা আছে। আমাকে কিছুটা পিছিয়ে গিয়ে আবার ভাবতে হয়েছে, খেলাধুলার দিক এবং আর্থিক বিষয়গুলো বিবেচনা করতে হয়েছে। শেষ পর্যন্ত আমরা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। সেই একই আগ্রহ আমাদের একটি সমঝোতার পথে নিয়ে গেছে।’ 

২০২৬ বিশ্বকাপ ফাইনালে হারের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন স্কালোনি। তবে সম্প্রতি এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন তিনি। স্কালোনি বলেন, ‘আমরা সবসময় প্রতিদ্বন্দ্বিতা করব; এ বিষয়ে আমি নিশ্চিত। এ কারণেই আমি থাকার সিদ্ধান্ত নিয়েছি।’ 

‘আমরা নতুন প্রতিভাদের উঠে আসতে দেখছি এবং জাতীয় দলে থাকার ক্ষুধাও দেখছি। এই আন্তর্জাতিক বিরতির জন্য কোনো খেলোয়াড় ডাক প্রত্যাখ্যান করেনি, এটি খুব ভালো একটি লক্ষণ। আমরা যে কোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। 

আমার কোনো সন্দেহ নেই, আমরা উচ্চ পর্যায়ে পারফর্ম করব।’

ডিসি/আপ্র/৩০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের জয়
৩০ সেপ্টেম্বর ২০২৬

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্পেনের জয়

ঠিক যেন আগের ম্যাচের পুনরাবৃত্তি। আবারও দ্বিতীয় মিনিটে গোল করলেন লামিন ইয়ামাল। পরে জালের দেখা পেলেন...

১০ জনের চেকিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬

১০ জনের চেকিয়াকে অনায়াসে হারাল ইংল্যান্ড

আধা ঘণ্টার মধ্যে ১০ জনের দলে পরিণত হওয়ার পরও, প্রথমার্ধে প্রতিপক্ষকে আটকে রাখতে পারল চেকিয়া। কিন্তু...

আমিরাত সফরে বাংলাদেশের ম্যাচের ভেন্যু চূড়ান্ত
৩০ সেপ্টেম্বর ২০২৬

আমিরাত সফরে বাংলাদেশের ম্যাচের ভেন্যু চূড়ান্ত

অক্টোবরজুড়ে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাত সফরে একটি দুই দিনের প্র...

ভিনিসিয়ুস সেরা ছন্দে নেই, তবুও পার্থক্য গড়ে দিতে পারে: আনচেলত্তি
৩০ সেপ্টেম্বর ২০২৬

ভিনিসিয়ুস সেরা ছন্দে নেই, তবুও পার্থক্য গড়ে দিতে পারে: আনচেলত্তি

মৌসুমের শুরুটা ভালো না গেলেও ভিনিসিয়ুস জুনিয়র নিজের সেরা ছন্দে ফিরবেন বলে বিশ্বাস করেন ব্রাজিল কোচ ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 মিনিট আগে