গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৫ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৬ এএম ২০২৬
সদস্য দেশগুলোকে মোটা অঙ্কের অর্থ দিতে চান ফিফা সভাপতি
ছবি

ছবি সংগৃহীত

সদস্য সংস্থাগুলোকে লাল লাখ মার্কিন ডলার বিতরণের বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ‘দা অ্যাথলেটিক’ এবং ‘ইএসপিএন’-এর প্রতিবেদন অনুযায়ী, ছয়টি কনফেডারেশনের প্রধানদের কাছে পাঠানো চিঠিতে ফিফা প্রধান জানিয়েছেন যে, প্রতিটি দেশকে কত টাকা দেওয়া হবে, তা ফিফা কাউন্সিলে আগামী ১৫ অক্টোবরের বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে। ‘দা অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনো লিখেছেন, যথাযথ প্রক্রিয়া মেনে এই তহবিল দেওয়া হবে।


“টাকার পরিমাণ নিয়ে আগে থেকে কোনো মন্তব্য করব না। সর্বোচ্চ পরিমাণ অতিরিক্ত তহবিলকে সমর্থন করব আমি, যা ফিফার যথাযথ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে দায়িত্বের সঙ্গে প্রদান করা সম্ভব, ন্যায্যভাবে প্রয়োগ করা হবে এবং স্বচ্ছ ও নিরীক্ষণযোগ্য ব্যবস্থার দ্বারা সমর্থিত হবে। এই উচ্চাকাঙ্ক্ষা প্রশংসার যোগ্য। এখন আর্থিক প্রমাণ, প্রশাসনিক ব্যবস্থা এবং বাস্তবায়নকে অবশ্যই একে সমর্থন করতে হবে। 

একটি একক অঙ্ক আলোচনার সূচনা করতে পারে, কিন্তু তা একটি বৈশ্বিক নীতিকে সম্পূর্ণ করতে পারে না। তাই আমি সমস্ত প্রস্তাবনা একত্রিত করে একটি সমন্বিত মূল্যায়ন তৈরি করতে মহাসচিবকে নির্দেশ দিয়েছি আমি, যা ফিফা কাউন্সিলের বিবেচনার জন্য পেশ করা হবে।”


ইনফান্তিনো যে ধরনের অর্থ প্রদানের কথা বলেছেন, সম্প্রতি ফিফাকে চিঠি লিখে সোমবার সেরকম অর্থ প্রদানের দাবি জানিয়েছেন উয়েফা সভাপতি আলেকসান্দের চেফেরিন এবং কনক্যাকাফের ভিক্টর মন্টাগ্লিয়ানি। 

দা অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফাও একই ধরনের অনুরোধ করেছেন। 

বিশ্বকাপ এবং অন্যান্য ফিফা টুর্নামেন্টের বাণিজ্যিক ও পরিচালনগত দিকগুলোর জন্য প্রস্তাবিত নতুন সংস্থা, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)-এর প্রায় ২০ শতাংশ শেয়ার বিক্রি করার পরিকল্পনার জের ধরে ইনফান্তিনোকে পদত্যাগের আহ্বান জানানোর প্রেক্ষাপটে উয়েফা, কনক্যাকাফ এবং এএফসি এই আর্থিক আলোচনাটি সামনে এসেছে।


এফএফই-এর বিনিয়োগকারীদের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারও ছিলেন। 

ট্রাম্প ইনফান্তিনোর একজন ঘনিষ্ঠ মিত্র। ইনফান্তিনো পরবর্তীতে এই পরিকল্পনা বাতিল করেন। কিন্তু তার ওপর প্রবল চাপ চলছে সেই সময় থেকেই। তিনি যদিও পদত্যাগ করতে অস্বীকার করেছেন এবং মার্চ মাসে পুনর্র্নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। 

প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার জন্য সাত সপ্তাহ বাকি আছে। ইনফান্তিনোর কোনো প্রতিদ্বন্দ্বী এখনও প্রকাশ্যে দেখা যায়নি। ইনফান্তিনোর এফএফই পরিকল্পনাটি যদি বাস্তবায়িত হতো, তাহলে প্রতিটি সদস্য রাষ্ট্র অন্তত ২ কোটি ডলার পেত। 

ইএসপিএন-এর তথ্যমতে, উয়েফা এবং কনক্যাকাফের চিঠিতে প্রতিটি সদস্য সংস্থাকে ফিফার রিজার্ভ থেকে ন্যূনতম ১ কোটি ডলার দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ডিসি/আপ্র/২৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল
২৯ সেপ্টেম্বর ২০২৬

জয় দিয়ে অস্ট্রেলিয়া সফর শেষ করল ব্রাজিল

বিরতির পর ব্রাজিলের খেলায় বেশ উন্নতি হলো, বিশেষ করে আক্রমণে। ফলও পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দ...

তুরস্কের মাঠে জয়ে ফিরল মানচিনির ইতালি
২৯ সেপ্টেম্বর ২০২৬

তুরস্কের মাঠে জয়ে ফিরল মানচিনির ইতালি

তিন দিন আগের ব্যর্থতা কী দারুণভাবেই না ঝেরে ফেলল ইতালি। দাপুটে পারফরম্যান্সে টপাটপ প্রতিপক্ষের জালে...

ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড
২৯ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় স্পিনারের বিশ্বরেকর্ড

ইতিহাসের আরেকটি পাতায় জায়গা করে নিলেন শ্রী চারানি। দুই সপ্তাহ আগে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে...

অলিসের দারুণ গোলে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সের দুইয়ে দুই
২৯ সেপ্টেম্বর ২০২৬

অলিসের দারুণ গোলে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্সের দুইয়ে দুই

বেলজিয়ামের বিপক্ষে দারুণ একক নৈপুণ্যে গোল করে ফ্রান্সকে জয় এনে দিয়েছেন মাইকেল অলিসে। তার ৮৮ মিনিটের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে