গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রিভার প্লেটের ৮৭ বছরের রেকর্ড ভাঙলো আল নাসর

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:১১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৫৮ এএম ২০২৬
রিভার প্লেটের ৮৭ বছরের রেকর্ড ভাঙলো আল নাসর
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের ক্লাব আল নাসর ঘরোয়া লিগে টানা ৯৪ ম্যাচে গোল করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। এর মধ্য দিয়ে ৮৭ বছর ধরে অক্ষুণ্ন থাকা আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের ৯৩ ম্যাচে গোল করার কীর্তি ভেঙে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

আল নাসরের এই রেকর্ডযাত্রা শুরু হয় ২০২৩ সালের ৮ ডিসেম্বর। সেদিন আল-রিয়াদের বিপক্ষে ৪-১ গোলের জয় দিয়ে টানা গোলের ধারার সূচনা করে দলটি। এরপর সৌদি প্রো লিগের প্রতিটি ম্যাচেই অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে তারা।

গত ৯ সেপ্টেম্বর আবহার বিপক্ষে ২-১ গোলের জয়ে রোনালদোর করা গোলের মাধ্যমে ৯৩ ম্যাচের রিভার প্লেটের রেকর্ডে ভাগ বসায় আল নাসর। এরপর আল খালিজের বিপক্ষে পরের ম্যাচেই আসে রেকর্ড ভাঙার মুহূর্ত।

আল খালিজের বিপক্ষে আল নাসরের হয়ে গোল করেন আবদুল্লাহ আল-হামদান। তাঁর গোলেই টানা ৯৪ লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়ে সৌদি ক্লাবটি। একই সঙ্গে শেষ হয় ১৯৩০-এর দশক থেকে টিকে থাকা রিভার প্লেটের ঐতিহাসিক রেকর্ড।

১৯৩৬ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত টানা ৯৩টি ঘরোয়া লিগ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। সেই সময়ের বিখ্যাত দল ‘লা মাকিনা’র হয়ে খেলেছিলেন হোসে ম্যানুয়েল মোরেনো ও অ্যাডলফো পেদেরনেরার মতো কিংবদন্তি ফুটবলার। ওই ৯৩ ম্যাচে রিভার প্লেটের গোলসংখ্যা ছিল ৩০১।

আল নাসরের রেকর্ড গড়ার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রোনালদোরও। ২০২৩ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে দলের আক্রমণভাগের অন্যতম প্রধান শক্তি তিনি। আবহার বিপক্ষে গোল করে রেকর্ডে সমতা ফেরানোর ম্যাচেও অবদান রাখেন এই পর্তুগিজ তারকা।

তবে ঘরোয়া সব প্রতিযোগিতা মিলিয়ে রিভার প্লেটের আরও বড় একটি রেকর্ড এখনো অক্ষত রয়েছে। লিগ ও কাপ মিলিয়ে টানা ৯৬ ম্যাচে গোল করেছিল আর্জেন্টাইন ক্লাবটি। এর মধ্যে ৯৩টি লিগ ম্যাচের পাশাপাশি পেনিয়ারোলের বিপক্ষে দুটি এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি কাপ ম্যাচ ছিল।

ফলে ঘরোয়া লিগে রিভার প্লেটের ৯৩ ম্যাচের রেকর্ড ভাঙলেও সব ধরনের ঘরোয়া প্রতিযোগিতা মিলিয়ে ৯৬ ম্যাচের কীর্তি এখনো অক্ষত রয়েছে।

এসি/আপ্র/১৫/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের

এমনিতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তলানিতে আছে পাকিস্তান। এজবাস্টন টেস্টে মন্থর ওভার রেটের...

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার
১৪ সেপ্টেম্বর ২০২৬

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার

প্রথমবারের মতো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে জায়গা পেয়েছেন চামিন্দা ভাস ও অমিত মিশ্রা। ক...

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি
১৪ সেপ্টেম্বর ২০২৬

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি

ম্যাচের শুরুর দিকেই ১০ জনের দলে পরিণত হলো ম্যানচেস্টার সিটি। ওই ধাক্কার পর আক্রমণে আর তাদের স্বরূপে...

কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন
১৪ সেপ্টেম্বর ২০২৬

কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন

বুন্ডেসলিগায় মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন হ্যারি কেইন। তার ওই গোলেই ঘরোয়া লিগে জয়ের পথে ফিরল বায়ার্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই