গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

হাল সিটির কাছে হোঁচট খেল ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৪৫ এএম ২০২৬
হাল সিটির কাছে হোঁচট খেল ইউনাইটেড
ছবি

ছবি সংগৃহীত

নতুন আশার আলোয় বুক বেঁধে হাল সিটির এমকেএম স্টেডিয়ামে পা রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাঠ ছাড়তে হয়েছে অপ্রত্যাশিত ও লজ্জার এক পরাজয় নিয়ে। এই হারে যেন প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি চরম এক বাস্তবতার মুখোমুখি হলো। 

নতুন আসরের নিজেদের প্রথম ম্যাচে শনিবার নবাগত হাল সিটির কাছে দুই শূন্য গোলে হেরে গেছে মাইকেল ক্যারিকের দল। ম্যাচের প্রথমার্ধের মাত্র ৩৮ মিনিটের মধ্যেই দুটি গোল হজম করে চরম বিপদে পড়ে রেড ডেভিলরা।

 


গত জানুয়ারিতে রুবেন আমুরিষের স্থলাভিষিক্ত হয়ে ইউনাইটেডকে পুনরুজ্জীবিত করেছিলেন কোচ ক্যারিক। আত্মবিশ্বাস হারিয়ে ধুঁকতে থাকা দলটিকে পয়েন্ট তালিকার মাঝামাঝি থেকে টেনে এনে তৃতীয় স্থানে পৌঁছে দিয়েছিলেন তিনি। তার কোচিংয়ে ১৭ লিগ ম্যাচে ৩৯ পয়েন্ট সংগ্রহ করেছিল দল, যা ওই সময়ে লিগের যেকোনো দলের চেয়ে সেরা পারফরম্যান্স। দলে স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং আক্রমণাত্মক মানসিকতা ফিরিয়ে এনেছিলেন এই ইংলিশ কোচ। 

 

এছাড়া ইউরি টিলেমান্স ও আন্দ্রে সান্তোসের মতো নতুন ফুটবলারদের সংযুক্তি ওল্ড ট্র্যাফোর্ডে আশার বেলুন ফুটিয়েছিল যে, তেরো বছর ধরে শিরোপাহীন থাকা ক্লাবটি এবার বুঝি লিগের সেরাদের আসনে ফেরার জন্য প্রস্তুত। কিন্তু হাল সিটির মাঠে এক বিকেলে সেই সমস্ত স্বপ্ন যেন পলকে চূর্ণবিচূর্ণ হয়ে গেল। পুরো ম্যাচে প্রায় বাহাত্তর শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য একুশটি শট নেয় ইউনাইটেড, যার মধ্যে মাত্র পাঁচটি রাখতে পেরেছিল গোলমুখে।


ম্যাচ শেষে ইউনাইটেডের কিংবদন্তি স্ট্রাইকার ওয়েইন রুনি বিবিসি স্পোর্টকে দেওয়া মন্তব্যে বলেন, তারা তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি, যা দলের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। সদ্য প্রমোশন পাওয়া কোনো দলের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ খেলা সব সময়ই কঠিন, আর ইউনাইটেডকে দেখে মনে হয়েছে তারা এর জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। 

 

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসের সাথে আলাপে নিজের হতাশা ঢাকেননি কোচ মাইকেল ক্যারিকও। তবে এই হার দলের মনোবলে আঘাত হানবে না বলেই বিশ্বাস তার। তিনি জানান, খেলায় অনেক উন্নতির জায়গা রয়েছে এবং আজকের ম্যাচে নিখুঁত হওয়ার সম্ভাবনাও জাগেনি। 

তবে এভাবে পিছিয়ে পড়ে নিজেদের ওপর চাপ সৃষ্টি করলে পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। সুযোগগুলো কাজে লাগানোর বা আরও সুযোগ তৈরির মতো প্রয়োজনীয় স্ফুলিঙ্গ দলের মধ্যে অনুপস্থিত ছিল বলে মন্তব্য করেন তিনি। ফলাফল নিয়ে ভীষণ হতাশ হলেও এই হার তাদের মনোবল ভাঙতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই কোচ।

ডিসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের
১৪ অক্টোবর ২০২৬

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে দল জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ার সেরা র‌্যা...

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০২৬

বড় হারে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ওয়ানডেটাও সুখকর হলো না বাংলাদেশের মেয়েদের।  ৮ উইকেটের বড় হারে তিন...

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই
১৪ অক্টোবর ২০২৬

দুর্বার বার্সেলোনার জয়রথ ছুটছেই

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়েও গালাতাসারাইয়ের মাঠে ৪-১ গোলের বড়...

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ
১৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশ সফরের উইন্ডিজ দলে নতুন মুখ উইকহ্যাম, নেই জোসেফ ও হোপ

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে