গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মেনু

ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯ পিএম, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:২৬ এএম ২০২৬
ঢাবি শিক্ষিকা মোনামির নাচের ভিডিও ভাইরাল, ফেসবুকে কড়া প্রতিক্রিয়া!
ছবি

ছবি সংগৃহীত

একটি গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়াকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আলোচিত শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানান তিনি।

পোস্টে শিক্ষিকা মোনামি লিখেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অথচ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে আমার নাচ।

তিনি জানান, ভিডিওটি প্রথমে তার এক বন্ধু ফেসবুকে শুধু বন্ধুদের জন্য শেয়ার করেছিলেন। পরে তিনি সেটি নিজের অ্যাকাউন্টে পুনরায় শেয়ার করেন। তার ধারণা ছিল, নিজের বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ থাকবে। কিন্তু কেউ অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভিডিওটি সংবাদমাধ্যমে সরবরাহ করেছেন বলে মনে করছেন তিনি।

এ ঘটনায় ক্ষোভ জানিয়ে মোনামি বলেন, যিনি ভিডিওটি সংবাদমাধ্যমে দিয়েছেন, আল্লাহ যেন তাকে উপার্জনের আরও সম্মানজনক ও হালাল পথ দেখান।

নিজের নাচ নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিনি বলেন, নান্দনিকভাবে নাচার জন্য তার বয়স কিংবা শারীরিক গঠন তথাকথিত আদর্শ নাও হতে পারে। তবে একজন মানুষের নাচের ক্ষেত্রে বয়স বা শারীরিক গঠন কেন অপরিহার্য মানদণ্ড হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।

নাচের ভিডিও ছড়িয়ে পড়লে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ট্রল বা সমালোচনার শিকার হতে পারেন, সে বিষয়টি তার জানা ছিল বলেও উল্লেখ করেন শেহরীন আমিন ভুইয়া মোনামি। তবে এসব নিয়ে চিন্তিত নন বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এই শিক্ষিকা আরো জানান, এটি তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার দীর্ঘদিনের। আবারো এমন সুযোগ এলে তিনি একই কাজ করবেন। নাচের কারণে কোনো লজ্জা বা বিব্রতবোধ নেই তার। বরং এটি ছিল আনন্দ প্রকাশের একটি স্বাভাবিক অভিব্যক্তি।

পোস্টের শেষে মোনামি লিখেন, একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।

এসি/আপ্র/১৬/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’
১১ নভেম্বর ২০২৬

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজা যে পাপ করেছেন শরিয়া আইন অনুযায়ী তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ...

শেখ হাসিনার পাসপোর্ট ও দেশে ফেরা নিয়ে ফেসবুকে তুমুল বিতর্ক
০৯ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ও দেশে ফেরা নিয়ে ফেসবুকে তুমুল বিতর্ক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন কর...

পাসপোর্ট চেয়ে ‘পথ’ সহজ করে দিয়েছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
০৯ নভেম্বর ২০২৬

পাসপোর্ট চেয়ে ‘পথ’ সহজ করে দিয়েছেন শেখ হাসিনা: আসিফ নজরুল

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনা পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন...

ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি
২৬ অক্টোবর ২০২৬

ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের বস্তল থেকে গাউসিয়াগামী পথে পাকুন্ডা এলাকায় সংঘবদ্ধ ডাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই