গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

ইসির দাঁত আছে, মব দমনে কামড় দিতে হবে: জাপা মহাসচিব

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৪ পিএম, ১০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০১:৩০ এএম ২০২৬
ইসির দাঁত আছে, মব দমনে কামড় দিতে হবে: জাপা মহাসচিব
ছবি

ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) দাঁত আছে, মব দমনে দাঁত দিয়ে কামড় দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতির পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসির দাঁত আছে। শুধু দাঁত থাকলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানি শেষে তিনি এসব কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনকে পুরো দেশের নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে সরকার আছে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটোখাটো ত্রুটি দূর করতে পারেননি।

দলের প্রার্থীদের মনোনয়ন বিষয়ে জাপা মহাসচিব বলেন, আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩০ জনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। ২৫ জনের বেশি আপিল করেছিলেন। আজ প্রথম দফায় চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একটা পেন্ডিং আছে। বাকিগুলোও আশা করি হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসি/আপ্র/১০/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
১২ অক্টোবর ২০২৬

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘ...

আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন
১২ অক্টোবর ২০২৬

আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন

দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ...

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুর
১২ অক্টোবর ২০২৬

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুর

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার...

আধুনিক প্রযুক্তিতে শিল্পকে এগিয়ে নিতে হবে: রুহুল কবির রিজভী
১১ অক্টোবর ২০২৬

আধুনিক প্রযুক্তিতে শিল্পকে এগিয়ে নিতে হবে: রুহুল কবির রিজভী

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: শিল্পের সঙ্গে কর্মসংস্থান জড়িত। তাই আধুনিক প্রযুক্তির মাধ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই